জোড় কদমে চলছে পরিচালক বিরসা দাসগুপ্ত পরিচালিত ও শ্রীকান্ত মোহতা প্রযোজিত তাদের আপকামিং বাংলা ছবি ‘ওয়ান’ এর শুটিং পর্ব, ইতিমধ্যে সোশ্যাল সাইটে দেখা গেল ছবিটির একটি আকর্ষণীয় ট্রেলার। তবে ছবিটির আকর্ষণ এখানেই ইতি নয়।
বাংলা ছবিতে এই প্রথম বারের জন্য বলিউড থেকে এসেছেন দুই খ্যাতনামা বলিউড সিঙ্গার ভিশাল দদলানি এবং র্যাপ আর্টিস্ট রাফতার। ছবিটির মিউজিক পরিচালক অরিন্দমের তোলা একটি গ্রূফি থেকে এমনটাই জানা গেল, যা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। তবে এই নতুন গানটি কি ? সেটা এখনো প্রকাশ্যে আসেনি।
এটা প্রথমবার নয়, এর আগেও একটি বাংলা ছবিতে জিৎ গাঙ্গুলীর সংগীত পরিচালনায় বলিউডের জনপ্রিয় শিল্পী আরমান মালিকও বাংলা গান গেয়ে তার কামাল দেখিয়েছিলেন। তবে এইবারের চমক হতে চলেছে আরেকটু আলাদা, অন্যরকম স্বাদ পেতে চলেছে টলি-সিনেপ্রেমীরা। বাংলা গান সাথে রাফতারের র্যাপ, বুঝতেই পারছেন।
ছবিটির শুটিংয়ের কাজ শেষ হবার সাথে সাথেই খুব শিগগির শুরু হতে চলেছে মুভি প্রমোশনের কাজও। বহু প্রত্যাশিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৪’ই এপ্রিল।





















