সম্প্রতি এস.ভি.এফ এর ব্যানারে মৈনাক ভৌমিকের পরবর্তী ছবি বর্ণ পরিচয়ের ফার্স্ট লুক রিলিজ করে গেল। মূল চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্ত, আবির চ্যাটার্জি ও প্রিয়াঙ্কা সরকারকে! ছবির প্রথম পোস্টারেই একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন ডিরেক্টর-নির্মাতা জুটি, ছবিটা হতে চলেছে একটা আদ্যোপান্ত থ্রিলার। আর এখানেই অবাক করেন মৈনাক ভৌমিক। তার কেরিয়ারগ্রাফ যদি দেখা যায় তবে এটা খুবই সহজ ভাবে বোঝা যায়, মৈনাক যে ধরণের ছবি করতে সচ্ছন্দ্য, থ্রিলার ঠিক সেই ধরনের মধ্যে পরে না! মৈনাক ভৌমিক থ্রিলার তৈরী করলে কেমন হবে ছবি, সেটাই এখন দেখার! হ্যালো ওয়েব সিরিজের দুই কিস্তি দেখার পরে থ্রিলার সম্বন্ধে প্রিয়াঙ্কা সরকার যে বেশ অভিজ্ঞতা রাখেন, তার অভিনয় দিয়ে যথেষ্ট চেষ্টা করেন রহস্য রোমাঞ্চ ধরে রাখার, তা দর্শকের কাছে প্রমাণ কযেছেন তিনি। আবির আর যিশুর অভিনয় ক্ষমতা নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না, তাই একদিক থেকে বলাই যায় ছবিটা অনেক সম্ভবনা রাখে, যদিও মৈনাক ভৌমিকের আগের ছবি ঘরে অ্যান্ড বাইরের মোটামুটি সাফল্য, তার আগের ছবি গুলোর প্রতি দর্শকের বেশ মিক্সড একটা রেসপন্স, বর্ণ পরিচয় বিষয়ে একটা প্রশ্ন তুলেই দেয়। আদৌ কী এই ছবি দিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন মৈনাক ভৌমিক? আগে থেকেই কিছু ভেবে নেওয়া ঠিক নয় যদিও। ছবি রিলিজ করবে চলতি বছরের জুন কিংবা জুলাই মাস নাগাদ, ছবির গল্প সম্পর্কে এখনো কিছুই জানা যায় নি যদিও; তবু ছবির নাম বর্ণ পররিচয়, আর ফার্স্ট লুক রিলিজ করলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে…তবে কী এই থ্রিলারে ভাষা কোনো জরুরী ভুমিকা পালন করতে চলেছে? কিছুই নিশ্চিত বলা যায় না! অপেক্ষার তালিকাতে থাকুক বর্ণ পরিচয়।

Gulgal.com is a venture of Ivia Digital Media Pvt Ltd and it is Bengal’s best online entertainment news portal.
Contact us: [email protected]




