
কৌশিক মুখার্জি অর্থাৎ ‘কিউ’ কয়েক বছর আগে সাড়া জাগিয়েছিল ‘গান্ডু’ সিনেমা দিয়ে। তারপর তাসের দেশ, লুডো, গারবেজ ইত্যাদি সিনেমা বানালেও সেভাবে চমক দিতে পারেননি৷ বেশিরভাগ দর্শকদের কাছে পৌঁছবার জন্য তিনি সিনেমা করেননা৷ এইবার তিনি হাজির একেবারে হইচইতে! যেখানে মেইনস্ট্রিমের প্রচুর বাঙালি দর্শক রয়েছে। তাদের সামনে নিয়ে আসছেন ‘তারানাথ তান্ত্রিক‘। বিভূতিভূষণ ও তারদাস বন্দোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের কাহিনীগুলি নিয়ে আসছে হইচই। ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে ভয়ংকর ট্রেলারটি। ভৌতিক আবহ রয়েছে চরম। জয়ন্ত কৃপালিনী, জয়রাজ ভট্টাচার্য রয়েছেন সিরিজে। মিউজিক জোজো আর কিউ এর দেওয়া। এমন একটা কঠিন চরিত্রকে কতটা ভালো রুপদান করতে পারেন কৌশিক সেটাই দেখার।





