এই সপ্তাহে কফি উইথ করণে এসেছিলেন এস এস রাজামৌলি, রানা দুগগুবাটি এবং প্রভাস। জানা গেল অনেক কথা তাদের সম্পর্কে। বাহুবলী ছিল প্রথম ইন্ডিয়ান সিনেমা যেটা পার করেছিল দুহাজার কোটি। তাদের বাস্তব জীবনে কেমন সেটা নিয়ে ছিল দর্শকদের আগ্রহ। পর্দায় যতই কাঁপান না কেন প্রভাস ব্যাপক লাজুক এটা জানা গেল। অনেক কম কথা বলেন তাই এর আগে কখনো টিভিতে আসেননি৷ এমনকি বাহুবলীর প্রচারেও টিভিতে তাকে দেখা যায়নি। তুলনায় রানা অনেক সপ্রতিভ। রাজামৌলিও লাজুক ছিলেন৷ তবে প্রভাসের বিয়ে নিয়ে রাজামৌলি বলেছেন, তার বিয়ে করা সম্ভব নয় কারণ অত্যন্ত কুঁড়ে৷ অনুষ্কাকে নিয়ে প্রভাসের সাথে একটা গুজব ছড়িয়েছিল আগের বছর। সেটাকে মিথ্যা বলে উড়িয়ে দেন প্রভাস৷ এবং দোষ চাপান করণের উপর। কিন্তু অনুষ্কার সাথে বিয়ে নাহলেও তাকে সবথেকে বেশি হট লাগে প্রভাসের। তিন খানের মধ্যে সব থেকে বেশি পছন্দ করেন শাহরুখকে। নতুনদের মধ্যে ভিকি কৌশল, বরুন ধাওয়ান তার প্রিয়। বাহুবলী সিনেমার সময় পাঁচবছর অন্য কাজ করেননি রানা এবং প্রভাস। সবথেকে সুন্দর বা সুন্দরী হিসাবে ভালবাসেন মহেশবাবু এবং নম্রতা শিরোদকরকে। বলিউডে প্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রভাসের পরবর্তী সিনেমা সাহো। এখন দেখার সেখানে কতটা ম্যাজিক দেখা যায় প্রভাসের।

Gulgal.com is a venture of Ivia Digital Media Pvt Ltd and it is Bengal’s best online entertainment news portal.
Contact us: [email protected]




