- ‘প্রেম আমার’ র মতো কি সাফল্য পাবে এই ছবি? সবাই ভাবছেন এটা আগের ছবির সিক্যুয়াল ছবি। কিন্তু তা নয়। এটি ফ্রেশ ছবি। নামটাতেই সিক্যুয়াল ছাপ রাখা হয়েছে। তবে গল্পের কিছু প্লটে মিল আছে আগের ছবির সঙ্গে। কিন্তু আগের ছবির পরের পার্ট এই ছবি নয়। সোহম - পায়েল জুটির মতো এখানেও আছে দুই কিউট জুটি। ‘নূর জাহান’ ছবির নায়ক- নায়িকা অদ্রিত ও পূজা চেরি ই এই নতুন ছবির শ্রেষ্ঠাংশে। প্রযোজকও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস। ‘নূর জাহান’ ছবিটি পরিচালনা করেছিলেন পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তীর একসময়কার সহকারী অভিমন্যু মুখোপাধ্যায়। নতুন ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর আরেক সহকারী বিদুলা ভট্টাচার্য। মুক্তি পেল ‘প্রেম আমার ২‘ র প্রথম গান। আর সেখানেই নস্ট্যালজিয়া ধরে রেখেছেন রাজ। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর বক্সঅফিস হিট ছবি ‘প্রেম আমার’।
যেখানে ছিল কুণালের সুপারহিট গান ‘প্রেম আমার’। নতুন ‘প্রেম আমার ২’ তেও টাইটেল গান গেয়েছেন কুণাল গাঞ্জায়লা। ঠিক আগের ‘প্রেম আমার ‘ আইকনিক গানের মতো এক শিল্পী এখানেও। বহুদিন পর কুণাল বাংলা ছবিতে কামব্যাক করলেন আর ছক্কা হাঁকালেন। দুই সদ্য প্রেমে পড়া কপোত কপোতীর দৃশ্যায়নে কুণালের গান মন মাতিয়ে দিল। তেমনি সুন্দর গানের দৃশ্যায়ন। আদৃত রায় ও পূজা চেরি রায় অভিনীত আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে । নায়ক ও নায়িকা কলকাতার ছেলে আদ্রিত রায় ও বাংলাদেশের পূজা চেরির কেমিষ্ট্রি অসাধারন। আর কুণাল গাঞ্জাওয়ালার গানটা এত মিষ্টি শুনতেই হবে।

Gulgal.com is a venture of Ivia Digital Media Pvt Ltd and it is Bengal’s best online entertainment news portal.
Contact us: [email protected]





