২০১৮ সালে প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেছিলেন বয়সে ছোট নিক জোনাসকে। এখন প্রায় পাকাপাকি ভাবেই ওখানে থাকেন। জোনাস বিয়ে করে একটা সুবিধাও হয়ে গেল প্রিয়াঙ্কার। নিক জোনাসের নতুন ভিডিও ‘সাকার’ এ দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ভিক্টোরিয়ান টুপি ও হাতে ললিপপসহ একটা ছবিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছে প্রিয়াঙ্কা। বাথটবে অর্ধনগ্ন অবস্থায় দেখা যায় তাকে। এটা নাকি ওই ভিডিওর দৃশ্য।
ভিডিওতে এছাড়া রয়েছে জোনাস ব্রাদার্সরা অর্থাৎ নিক, কেভিন আর জো। এছাড়াও আছেন সোফি টার্নার ও ড্যানিয়েল জোনাস। দর্শককুল ও প্রিয়াঙ্কা ফ্যানেরা এখনই উদগ্রীব ভিডিওটি দেখার জন্য। সিনেমা না বার হলেও প্রিয়াঙ্কা চোপড়া কতটা দর্শকদের জয় করতে পারেন এখন সেটাই দেখার।





