শহরে আত্মপ্রকাশ করল ইনার মি এবং চিত্রকার । গত দশই জানুয়ারি জ্ঞান মঞ্চে অর্পণ বসাক পরিচালিত শর্ট ফিল্ম ইনার মি এবং চিত্রকারের লঞ্চ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল। দুইটি শর্ট ফিল্মের পরিচালক অর্পণ স্বয়ং ছাড়াও উপস্থিত ছিলেন দুইটি ছবির সম্পুর্ণ কাস্ট এবং ক্রিউ ! স্টার জলসার মেগা সিরিয়াল সন্যাসী রাজা আর পটল কুমার গান ওয়ালা খ্যাত অভিনেত্রী অদৃজা রায় ইনার মি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তিনিও প্রেজেন্ট ছিলেন এই লঞ্চ সেরিমনিতে। উপস্থিত ছিলেন, চিত্রকর ছবির লিড অ্যাক্টর সুপ্রতিম সাহা। এই সুপ্রতিম কে আগে পেয়েছি কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি গুড নাইট সিটিতে। ঋত্বিক চক্রবর্তীর চাইল্ডহুড বেশ দক্ষতার সঙ্গে প্রেজেন্ট করেছিলেন সুপ্রতিম। অদ্রিজার অ্যাক্টিং আগেই মেগা সিরিয়াল দিয়ে মন ভরিয়েছে দর্শকের! সিলভার স্ক্রীন প্রোডাকশনের এই ছবি দুটিতেও যে তাদের শিল্পী সত্ত্বার পূর্ণ পরিচয় পাওয়া যাবে, তা নিশ্চিত! এ বিষয়ে পরিচালক অর্পণও যথেষ্ট কনফিডেন্ট ছিলেন। আর দর্শকের আগ্রহ বিষয়টা যে ভুল না, তা প্রমাণ করে দিয়েছে ইতিমধ্যে। দর্শকদের রেসপন্স বেশ পজেটিভ! এই দিন একই সঙ্গে এই ছবির প্রযোজক সরিতান্ভি বুটিকের উদ্যোগে একটি বেশ আকর্ষণীয় ফ্যাশন শো-ও দেখতে পেয়েছে উপস্থিত দর্শক।

Gulgal.com is a venture of Ivia Digital Media Pvt Ltd and it is Bengal’s best online entertainment news portal.
Contact us: [email protected]




