জিৎ’র এই গল্প পড়তে নয়, দেখতে হবে আপনাদের!

প্রযোজক, অভিনেতা তার পাশে গল্পও ভাবছেন জিৎ , বুঝতেই পারছেন নিজের সিনেমা নিয়ে বেশ সচেতন তিনি, আর আপনাদের অবশ্যই এই গল্প আপনারা পড়তে পারবেন না খালি দেখতে হবে বড় পর্দায়! জিৎ'র গল্পটা দেখার জন্য আপনারা তৈরি তো?

বাংলা কমার্শিয়াল সিনেমায় অনেক মানুষের অভিযোগ থাকে সিনেমাগুলো বেশিরভাগই সাউথ থেকে কপি করা, এমনকি এক এক সময় ফ্রেম টু ফ্রেম কপি করার অভিযোগও ওঠে! তাই যখন জিৎ ঘোষণা করে “বস২” আসতে চলেছে আর তার সাথে একাধিক মানুষের স্বাভাবিক প্রশ্ন বা অনুসন্ধানও বলা যায় কোন সাউথের সিনেমার রিমেক হচ্ছে “বস২”?

সেই ধারনায় এক বালতি জল ঢাললেন জিৎ! প্রথম হিন্ট এই সিনেমায় বসের অনুরাগীরা “সুরিয়া! সুরিয়া” বলে ডাকবে না জিৎকে ডাকবে “সূর্য” বলে অর্থাৎ বম্বের প্লট থেকে “বস” চলে এসেছে কলকাতায়। এই সুত্র থেকে জানা গেলো আসলে এই নতুন গল্পের কনসেপ্ট পিচ করেছেন জিৎ স্বয়ং, তারপর তাঁর টিম লিখেছে বাকি গল্পটা, মানে দরকারি টুইস্ট, রোমান্স, থ্রিল, অ্যাকশেন সব কিছু ঠিক মত সাজিয়েছে বাকি টিম, তাই বলা যেতে পারে এটা জিৎ’র একদম মৌলিক গল্প!

প্রযোজক, অভিনেতা তার পাশে গল্পও ভাবছেন জিৎ , বুঝতেই পারছেন নিজের সিনেমা নিয়ে বেশ সচেতন তিনি, আর অবশ্যই এই গল্প আপনারা পড়তে পারবেন না খালি দেখতে হবে বড় পর্দায়! জিৎ’র গল্পটা দেখার জন্য আপনারা তৈরি তো?