তৃতীয় সিনেমার নাম ‘বালি’তে লিখে প্রকাশ করলেন দেব!

সব চরিত্র কাল্পনিক

এতোদিন যেসব ধরনের বাংলা ছবি নিয়ে চর্চা করেছেন তাদের বেশিরভাগটাই হয় কল্পিত বা বাস্তবতাকে তোয়াক্কা না করেই সাজানো। কল্পনার আধার বাংলা ছবির গতানুগতিক দৃষ্টি ভঙ্গি হয়ে দাড়িয়েছে। তবে সবকটা ছবির দিকে চোখ রাঙানোও ভুল। খুব চড়া মানের জনপ্রিয়তা না পেলেও বাংলা ছবিতে ডকুমেন্টশেসন একেবারে মুছে যায়নি। কিন্তু পরিমাপের দাঁড়িপাল্লা যদি তুলে ধরা যায় সেক্ষেত্রে জনপ্রিয়তার সিংহভাগ অঙ্কটাই কপিপেস্ট বা রিমেক ছবির খুঁটি হয়ে দাড়িয়েছে।

সকলেই যে অভ্যেসের দাস, সেকথাও অস্বীকার করা যাবে না। তাই এতোদিন ধরে পরিচালক তথা প্রযোজকরা যেসব কল্পিত গল্প শুনিয়ে এসেছেন সিনেমা প্রেমীরাও চোখ কান বন্ধ রেখেই তাতে মুখ গুঁজেছে। এতে দর্শকদেরই বা দোষ কোথায়। কথাটা যখন প্রযোজক এবং পরিচালক অবধি এগিয়ে গেছে তখন একবার চোখ রাখতেই হয় বাংলার নবাগত প্রযোজক দেব’র ওপর। সহজ করে বলতে গেলে যেন প্রযোজনার সমস্ত ডিগ্রি বগল দাবা করে এখন নিশ্চিন্তে প্র্যাক্টিক্যাল ওয়ার্ক সারছেন তিনি।

১ লা নভেম্বর থেকেই নতুন ছবির জার্নি শুরু করে দিয়েছেন দেব। তাঁর পথের সঙ্গী পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। অনিকেত বাবু সেইসমস্ত পরিচালকদের মধ্যে পড়েন না, যারা রিমেক আর কপিপেস্টের মধ্যেই বেশি স্বচ্ছল। রীতিমতো কীরিটী রায়’কে নিয়ে চুলচেরা বিশ্লেষণের পর দেব’কে সঙ্গে রেখে নতুন মাইলস্টোনের দূরত্বে চোখ রেখেছেন তিনি। বিষয়বস্তুটা ইসলামিক টেরোরিজম। নেপথ্যে দেব অভিনিত এবং প্রযোজিত ছবি ‘কবীর’।

এই ছবির সৌজন্যতায় তৃতীয় বার প্রযোজকের আসনে বসছেন দেব। অপেক্ষার ঘড়িতে দাগ টেনে এই মুহুর্তে মুক্ত ছবিটির ফার্স্ট লুক পোস্টার। দেব যে কল্পনার দেশ থেকে বেরিয়ে এসে বাস্তবের মুখ দেখেছেন সেটা হয়তো আর আলাদা করে বলতে লাগে না। বড় চমক দিলেন পোস্টার লঞ্চটা পুরোপুরি স্যান্ড আর্ট ব্যবহার করে যেটা বাংলা সিনেমাতে এই প্রথম। আপাদমস্তক গল্পটাই ফার্স্ট লুক পোস্টার থেকে স্পষ্টভাবে উঠে এসেছে। বাবার আশীর্বাদ নিয়েই সেরে ফেললেন মুহরৎ তাঁর তৃতীয় সিনেমার, দেখুন ছবিতে…!