মা দুর্গা’কে সাক্ষী রেখেই শুরু হল ‘চৌধুরী রাজবাড়ি’র পথ চলা!

সঞ্জয় বর্ধন পরিচালিত ছবি ‘চৌধুরী রাজবাড়ি’ মুক্তি পেতে চলেছে শীঘ্রই। তার আগে হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ, তাও বিশেষ এক দিনে। পোস্টার লঞ্চের জন্য বেছে নেওয়া হল পুজোর দিনকেই। আর এই পোস্টার লঞ্চ হল একি দিনে বহু দর্শনার্থীকে সাক্ষী রেখেই দুটো পুজো প্রাঙ্গণে। সপ্তমীর দিনে বালিগঞ্জ কালচারাল অ্যসোসিয়েশনে প্রথম ছবির পোস্টার লঞ্চ হয়। উপস্থিত ছিলেন ছবির নায়িকা জিয়া, বিখ্যাত অভিনেতা সুদীপ মুখার্জি, পরিচালক সঞ্জয় বর্ধন ও বালিগঞ্জ কালচারাল অ্যসোসিয়েশনের কমিটি মেমবার ডাঃ সপ্তর্ষি বাসু।সেখান থেকে টিম ‘চৌধুরী রাজবাড়ি’ চলে যায় নোয়াপাড়া শিব মন্দির অ্যসোসিয়েশনে (১৫র পল্লী)। ছবির পোস্টার লঞ্চের পাশাপাশি পুজো কমিটির পক্ষ থেকে ব্যবস্থা ছিল বস্ত্র বিতরণের ও ছোট ছোট গরীব শিশুদের দেওয়া হল বই। সমগ্র অনুস্থান পরিচালনার দায়িত্বে ছিলেন অজয় ঘোষ। পুজো কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অজয় ঘোষ (টোটাল ম্যানেজমেন্ট), প্রেসিডেন্ট দেবাশিস সরকার ও সেক্রেটারি তুষার কান্তি দাস। নবাগত নায়িকা জিয়াকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন ওখানকার মানুষেরা তারই প্রতিফলন পাওয়া গেল ওখানে জিয়ার সাথে সেলফি তুলে মুহূর্তটাকে মনে রাখার প্রচেষ্টা দেখে। এই গল্প প্রেমের গল্প সঙ্গে আছে পুনর্জন্মের ছোঁয়া। প্রথম বিয়ের পর হানিমুনে রাজবাড়িতে গিয়ে নবদম্পতি সম্মুখীন হয় অনেক আকস্মিক,অজানা ঘটনার সাথে! এইরকম ভাবে রাজবাড়ির আনাচে-কানাচে ছড়িয়ে আছে অনেক অচেনা গল্প, আপনাদেরও যদি প্রথম হানিমুনে লোমহর্ষক কোন ঘটনার সাক্ষী থেকে থাকেন, লিখে জানান আমাদের ফেসবুক পেজে এবং আপনি হয়তো একসাথে প্রথম সিনেমাটি দেখতে পাবেন টিম ‘চৌধুরী রাজবাড়ি’র সাথে! মৈনাক-জিয়া অভিনীত এই সিনেমার এক্সক্লুসিভ পোস্টার এবং ঐ দিনের ইভেন্টে জিয়াদের নতুন সিনেমাকে ঘিরে মানুষের উৎসাহের কিছু ঝলক থাকলো আপনাদের জন্য…!

This slideshow requires JavaScript.