তিমিরের গলায় নাকি জাদু আছে! এই গান শুনে মনে অনেকেই বলছেন এই কথা..

থ্রিলার গল্পের সাথে অরিন্দম বাবুর বন্ধুত্ব প্রায় বছর দুয়েকের। বলতে পারেন ‘ফ্ল্যাট নং. ৬০৯’ তারই এক বিস্তর সংস্করণ। ‘অন্তর্লীন’র মার্ডার মিস্ট্রী বাঙালির মনে এখনো তাজা। তাই মাঝে মধ্যেই ইউটিউব বা গুগলের মতো প্লাটফর্মের সার্চ আইকনে জায়গা করে নেয় পরিচালক অরিন্দম ভট্টাচার্য্য’র প্রথম ছবিটি।

হয়তো কিছু দিনের মধ্যেই একই প্রতিযোগিতায় খুজে পাওয়া যেতে পারে অরিন্দম বাবুর পরবর্তী ছবিকেও। অন্তত ‘ফ্ল্যাট নং. ৬০৯’র ট্রেলার দেখে এমনটাই জানাচ্ছেন ওয়াকিবহাল মহল। ছবিতে আবীর-তনুশ্রী’র চরিত্রটি এক নবদম্পতির। যারা ট্রেলার দেখে ফেলেছেন আশাকরি তাদের কাছে বাকি গল্পটাও স্পষ্ট। তবে ছবিটিকে ভৌতিক ভাববেন নাকি থ্রিলার তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন অনেকেই। এমনকি টলিপাড়ার বিশিষ্ট কলাকুশলীরাও এই রহস্য ভেদ করে উঠতে পারেননি। আশা রাখা যায়, রুপোলী পর্দার মুখোমুখি না হলে এই রহস্য থেকে পর্দা তুলে ফেলা খুব একটা সহজ হবে না।

কিন্তু পর্দার ওপারে যা কিছুই থাক না কেন আবীর-সোহিনী’র প্রেম কাহিনী আর রহস্যের কিছু ছোঁয়া কখনোই বাদ যাবে না। এমনকি ছবির সদ্য মুক্তি প্রাপ্ত গান ‘কিছু কিছু কথা’ তেও সেই একই কথা ধরা পড়েছে। গানটি গেয়েছেন তিমির বিশ্বাস। আশাকরি এনার বিষয়ে আলাদা কোনো পরিচিত লাগে না। ইনি যে গানেই গলা মেলান সেটাই তাঁর পরিচয় বাতলে দেয়। তাঁর বিগত রেকর্ড অন্তত তাই বলছে। হয়তো ‘ফ্ল্যাট নং ৬০৯’র এই গানও তাকিয়ে রয়েছে নতুন কোনো রেকর্ডের দিকে।