কি ? চিনতে পারছেন না তাই তো ? অতিব সাধারণ চোখ দিয়ে মানুষটিকে চিনতে না পারাটাই স্বাভাবিক। আপনার চোখ যতই নিখুঁত হোক না কেন, ছদ্মবেশী এই ব্যক্তিটিকে চিনতে খরচ করতে হবে শরীরের বড়ো পরিমাপের ক্যালরি। আবার শনাক্তকরণের এই খেলায় চাপ পড়তে পারে মস্তিষ্কেও। সব পথ অবলম্বন করেও আপনি হয়তো ব্যর্থ এই ছদ্মবেশীকে চিনে ফেলতে। আসলে সম্পূর্ণ কেরামতিটাই জাতীয় পুরস্কার বিজয়ী মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোড়ের। তাঁর হাতের জাদুতেই এরুপ ছদ্মবেশে ভূষিত হন টলিপাড়ার একজন জনপ্রিয় মুখ। প্রসঙ্গত বলতেই হয়, ইনি আর কেও নন, ছদ্মবেশী এই বৃদ্ধের রূপ ধরে সকলকে চমকে দিয়েছেন টলি হার্ট থ্রব দেব।
হ্যাঁ ! আপনাদের কৌতুহলের যথাযথ উত্তর এটাই। আগামী ২৩ শে জুন মুক্তি পেতে চলেছে দেব এর প্রথম প্রযোজিত ছবি “চ্যাম্প”। প্রথম প্রযোজনায় চমকের কোনোরকম খামতি রাখেননি দেব। বলা বাহুল্য, “চ্যাম্প”র পরিবর্তে দেব এর প্রথম প্রযোজিত ছবির শিরোপা ছিনিয়ে নিতে চেয়েছিলো কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবি “ধূমকেতু”। ২০১৬ সালে মুক্তির অগ্রবর্তী সবরকম প্রস্তুতি শেষ হলেও ছবির দুই প্রযোজক তথা দেব এবং রানা সরকারের মতে অমিল থাকায় বারবার পিছিয়ে পড়তে হয়েছিলো “ধূমকেতু” কে। সম্প্রতি কিছুদিন আগে এই বিষয়ে মুখ খুলেছিলেন ছবির অন্যতম প্রযোজক রানা সরকার। এই নিয়ে তৈরি হয়েছিলো একগুচ্ছ প্রশ্নের বোঝাপড়া। গত কয়েকদিন আগেই রানা সরকারের বিবৃতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো GulGal.Com এর পক্ষ থেকে। সবমিলিয়ে প্রতিবেদনটি দুই প্রযোজকের মত বিরোধের একটি স্পষ্ট ধারণা তুলে ধরে দর্শকদের কাছে। তবে এবার সব অভিযোগে মলম দেওয়ার সময়। উপরিউক্ত ছবিটি “ধূমকেতু”র সদ্য প্রকাশিত ফার্স্টলুক।
অর্থাৎ সব বিপত্তি কাটিয়ে অবশেষে রুপোলী পর্দায় পা রাখতে চলেছে ছবিটি। সম্ভবত আগামী নভেম্বর মাসেই কৌশিক গাঙ্গুলী‘র সর্বকালের শ্রেষ্ঠ ছবির দর্শন করতে পারবেন দর্শক মহল। “ধুমকেতু”র ফার্স্ট লুকে উদ্ধৃত বৃদ্ধটিকে দেব মনে না হলেও তাঁর রূপ পরিবর্তনে কোনোরূপ সন্দেহ নেই। তবে ৮২ বছরের এক বৃদ্ধের মেকআপ পরে লাগাতার সাত ঘন্টা শ্যুটিংয়ে লিপ্ত থাকা নেহাতই সহজ কথা নয়। তবুও সেই মেকআপ পরে থাকতে কোনোরকম দ্বিধান্বিত বাক্য ফুটে ওঠেনি দেব’র মুখে। টলিহার্ট থ্রব দেব এর এই উপক্রম নিশ্চিত ভাবে একগুচ্ছ সাধুবাদের দাবিদার।।