হাতে রয়েছে আর মাস দুয়েকের সময়। অন্তত মাঠে ঘাটে ফুটে ওঠা কাশ ফুলের আবছা রেশ তাই বলছে। অগত্যা পুজো আসছে। আর আসছে বলেই কোমর বেঁধে তৈরি হচ্ছেন টলিপাড়ার পরিচালকেরা। তালিকায় থাকছেন রাজ চক্রবর্তী’ও। আগামী পুজোতে বক্স অফিসের মালিকানা ছিনিয়ে নিতেই অঙ্কুশ আর নুসরাত’কে নিয়ে জুটি বাধছেন তিনি। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিটির নাম ‘বলো দুগ্গা মাঈকী’। পরিচালনার বোঝা পড়া রাজ’কে নিয়ে হলেও প্রযোজনার ঢাল সামলাচ্ছে এসভিএফ এন্টারটেইনমেন্ট।
এবার পুজো হবে জমজমাট।
Presenting the First Look Poster of #BoloDuggaMaiki starring @AnkushLoveUAll & @nusratchirps,directed by @iamrajchoco. pic.twitter.com/HmW2LcBKe5— SVF (@SVFsocial) July 25, 2017
হাতে গোনা কিছু সময় আগেই মুক্তি পেয়েছে ছবিটির পোস্টার। পোস্টারের আগাগোড়া সেজে উঠেছে পুজোর চিরাচরিত সাজে। মধ্যিখানে অবশ্য জায়গা তৈরি করেছেন অঙ্কুশ এবং নুসরত। শাড়ি এবং ধুতি-পাঞ্জাবির ষোলোআনা বাঙালি সাজে তাদের দেখা গেছে ধুনুচি হাতে।
জানা গেছে পোস্টারের মতোই ছবিটির গল্পও প্রাধান্য দেবে বাঙালির মাতৃবরণ’কে। ছবিটি মুক্তি পাবে এই দুর্গা পুজোতে’। তাই আরও খবর জানতে চোখ রাখুন গুলগালে।
























