শনিবার, ৪ঠা নভেম্বর ২০১৭ একটা স্মরণীয় দিন হয়ে থাকলো বাংলা সিনেমার ইতিহাসে। রেকর্ড করলো দেবের পরবর্তী সিনেমা ‘অ্যামাজন অভিযান’র পোস্টার লঞ্চ, প্রায় একরকম সবাইকে চমকে দিল এসভিএফ বাহুবলী’র থেকেও বড় পোস্টার বানিয়ে। প্রায় ৬০৮০০ স্কোয়ারফিট, চওড়া ১৯০ ফুট আর লম্বাতে ৩২০ ফুট, যেখানে বাহুবলীর পোস্টার ছিল প্রায় ৫০০০০ স্কোয়ারফিটের কাছাকাছি মানে বুঝতেই পারছেন বেশ রেকর্ড ব্যবধানেই টেক্কা দিল দেব প্রভাসের সিনেমার এই রেকর্ডকে। শুধু বাংলা সিনেমা নয় ভারতীয় সিনেমাতে এই দৃশ্য বিরল। এত বড় পোস্টার মোহনবাগান মাঠের সবুজ ঘাসের উপরেই ছিল যদি দাঁড় করানো হত বিগবেন (৯৬ মিটার), কুতুব-মিনার (৭৩ মিটার), তাজমহল (৭৩ মিটার), ভিক্টোরিয়া (৫৩ মিটার), টাওয়ার অফ পিসা( ৫৭ মিটার) সবাইকে কুপকাত করত দীর্ঘে। প্রায় ১০০ ঘণ্টা ধরে চলে এই পোস্টার প্রিন্টিং এর কাজ এবং ৮০ জনেরও বেশি মানুষ দিনরাত এক করে দিয়েছেন এই পোস্টার মাঠে ফিট করার কাজে! শীতকালে আসতে চলছে এই ২২শে ডিসেম্বর শঙ্করের এই নতুন অভিযান পরিচালক কমলেশ্বর মুখার্জির হাত ধরে। প্রযোজনা সংস্থা এসভিএফ তরফে জানানো হয় এই সিনেমা শুধুমাত্র বাংলা ভাষাতেই নয়, আঞ্চলিক অনেক ভাষাতেও ডাবিং হচ্ছে এমনকি ইংরেজিতেও আসছে এই সিনেমা “অ্যামাজন অ্যাডভেঞ্চার” নাম নিয়ে। আর অপেক্ষা কিছু দিনের তারপরই তৈরি হয়ে নিন এই ঐতিহাসিক সিনেমার শরিক হতে..!

Gulgal.com is a venture of Ivia Digital Media Pvt Ltd and it is Bengal’s best online entertainment news portal.
Contact us: [email protected]