যশ বা মিমির ফেসবুক পেজ ঘাটাঘাঁটি করলেই গত পরশু ধরে ভেসে আসছিলো #TD লেখা একটি ট্রেন্ড। সঙ্গে ছিলো একটি ছবি শ্যুটিংয়ের কিছু দৃশ্য। বুঝতে পারা যাচ্ছিলো বছর শেষে নতুন কিছু চমক দিতে চলেছেন যশ। যশ্ভক্তদের কাছেও সেটা অজানা ছিলো না। তাই কয়েক ঘনটার মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে টলি ভক্তদের নতুন ট্রেন্ড #TD । কিন্তু কি এই #TD ?
উত্তরে মিলছিলো খালি গোল্লা। এমনকি #TD শব্দের মহিমা জানতেন না স্বয়ং যশ ভক্তরাও। ঘণ্টায় ঘণ্টায় বেশ সাসপেন্সিভ হয়ে উঠছিলো ব্যাপারটা। ফেসবুকের দেওয়ালে পাওয়া এক ভক্তের বয়ান অনুযায়ী সে এই #TD শব্দটির মানে খুঁজতে গিয়ে এতোটাই তালগোল পাকিয়ে ফেলেছিলো যে শেষমেষ রাগ করে বসে তার প্রিয় নায়ক যশ’র ওপর। অতপর এরকম আরও অভিমানী ভক্তদের রাগ ভাঙাতে গিয়ে যশ শরনাপন্ন হন টলিউডের দাদা অর্থাৎ বুম্বাদার কাছে।
এরপরই বুম্বাদার টুইটার ওয়ালে দেখা মেলে একটি পোস্টারের। পোস্টারটি যশ-মিমি’র আগামী ছবি “টোটাল দাদাগিরি”র।
I am so happy and proud to share the first look of #TotalDadagiri releasing in January 2018.Trailer coming soon..??@SVFsocial @iammony @Yash_Dasgupta @mimichakraborty @Pathikrit91 @jeetmusic #hoyejak pic.twitter.com/ndQvNuw6Pi
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) December 28, 2017
এই টুইট’টির রিপ্লাইয়ে বুম্বাদা’কে ধন্যবাদ জানান যশ, সঙ্গে তাকে ইন্ডাস্ট্রির ‘দাদা’ বলেও সম্বোধন করেন। ফেসবুকের #TD ট্রেন্ড থেকে নতুন কিছুর ইঙ্গিত মিললেও #TD মানে যে “টোটাল দাদাগিরি” তা আবিস্কার করতে শেষমেষ ব্যর্থ ধরা পড়লেন টলিপ্রেমীদের একাংশ। কিন্তু টলিউডের ওপর যখন বুম্বাদার হাত আছে তখন দুঃচিন্তা না করাই ভালো।
যশ্’র শেষ ছবি ‘ওয়ান’এ দেখা গেছিলো বুম্বাদা ‘কে। তবে “টোটাল দাদাগিরি”তে একজন দাদাকেই দেখতে পাবে দর্শক মহল। আর সেটা যে বিলক্ষণ যশ তা নিশ্চয় বুঝতেই পারছেন।
দেব’র ‘আমাজন অভিযান’ নিয়ে যখন গোটা বাংলা ব্যস্ত, সেই ফাকেই চুপিসারে ছবিটির শ্যুটিং সেরে ফেলেছেন যশ। এবারও যশ’র বিপরীতে থাকছেন মিমি। তবে পাল্টে গেছেন পরিচালক। পরপর বেশ কয়েকটি ছবিতে বিরসা দাশগুপ্তের পরিচালনায় যশ’কে কাজ করতে দেখা গেলেও “টোটাল দাদাগিরি”র তত্ত্বাবধানে থাকছেন পরিচালক পথিকৃৎ বসু। শোনা যাচ্ছে আগামী জানুয়ারী’তেই মুক্তি পাবে ছবিটি।






