কাকাবাবু আর সন্তু কি দেখছে বলুন তো এতো মন দিয়ে?

সাহসী এক ব্যাক্তিত্ব কাকাবাবু ওরফে টলি ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী আবারও ধীর গতীতে রওনা দিচ্ছেন তার জীবনের আরেক অ্যাডভেঞ্চারাস অভিযানে।

বাংলা চলচ্চিত্র শুরুর আদি যুগ থেকেই অসামান্য বাঙালী লেখকদের অসংখ্য লেখনীকে সিনেমার আকারে দেখিয়ে এন্টারটেইনমেন্টের সকল ইন্ডাস্ট্রিতে সফল হয়ে চলেছেন অগণিত ছবি পরিচালক ও প্রযোজকেরা। তাছাড়াও বাঙালীদের সময় কাটাতে বরাবরই এক রঞ্জকের কাজ করেছে ভিন্ন স্বাদের নানান ছোট গল্প থেকে সাহিত্য।আর সেই গল্পই যদি জীবন্ত হতে দেখা যায় সিনেমা হলের বড় পর্দায়, এর থেকে রোমাঞ্চকর আর কিইবা হতে পারে।ঠিক সেই ভালো লাগার কথাটাকে মাথায় রেখেই ২০১৩ সালে পরিচালক সৃজিৎ মুখার্জি গল্প প্রেমী মানুষদের জন্যে তৈরী করেছিলেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি জনপ্রিয় গল্প অবলম্বনে তৈরী বাংলা সিনেমা ‘মিশর রহস্য’।

আরও পড়ুন : মেঘলা আকাশ সঙ্গে বজ্রপাত! রিস্কটা নিয়েই নিলেন দেব…!

তারপর কেটে গেছে অনেক গুলো বছর দীর্ঘ প্রতীক্ষার পর এইবার তার দর্শকদেরকে দিতে চলেছেন সেই ছবিরই সিক্যুয়ল ‘ইয়েতি অভিযান’। গতবারের মত এই ছবিটিও লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের আরেকটি জনপ্রিয় ছোটগল্প ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে নির্মিত। সম্প্রতি প্রকাশ্যে এল ‘ইয়েতি অভিযান’ ছবিটির ফাস্ট লুক পোস্টার, যা দেখে বোঝাই যাচ্ছে খুব সহজেই তা তৃষ্ণা মিটাবে বাংলার সমস্ত দুঃসাহসিক ভ্রমণ পিপাসু মানুষদের।

পরিচালক সৃজিৎ মুখার্জির পরিচালিত এই ছবিটির প্রযোজনায় আছেন শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি। কাকাবাবুর এই সেকেন্ড অ্যাডভেঞ্চরেও সিনেমাটোগ্রাফির কাজ করেছেন সৌমিক হালদার এবং মিউজিক দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। অদম্য, বুদ্ধিমান, সাহসী এক ব্যাক্তিত্ব কাকাবাবু ওরফে টলি ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী আবারও ধীর গতীতে রওনা দিচ্ছেন তার জীবনের আরেক অ্যাডভেঞ্চারাস অভিযানে, যা আবারও সিনেপ্রেমীদেরকে হলমুখী করবে বলে আশা করা যাচ্ছে। তবে তা দেখতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী ২২’সে সেপ্টেম্বরের, কারণ ওই দিনই ছবিটি মুক্তি পাবে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে।