বাঙালির ভৌতিক পিপাসা সেই আদিম কাল থেকেই আবহমান। বাঙালি ভূতে ভয় পেলেও ভৌতিক গল্পে তাদের টনক নড়েই থাকে। কখনো ভূত নিয়ে বোঝা পোড়া আবার কখনো নতুন ভূতের আত্মপ্রকাশ, এইসব নিয়েই কেটে যায় বাঙালির রোজকার অলসতা। বাঙালির কাছে ভূত অত্যন্ত জনপ্রিয়। হবেই না বা কেন ? ভৌতিক ফেরিওয়ালার রক্তও যে বাঙালিদের গায়ে বয়ে চলেছে তা তো অস্বীকার করার মতো নয়।
একজন বাঙালি হিসেবে ভৌতিক কল্পনার বেশ অনুরাগী পরিচালক বিরসা দাশগুপ্ত। তাঁর প্রমাণ আমরা আগেই অনেক বার পেয়েছি। উদাহরণ হিসেবে “গল্প হলেও সত্যি” ছবিটিকে তুলে আনা যেতেই পারে। বাংলা সিনেমা ভূতের থেকে একপ্রকার চোখ ফিরিয়ে নিয়েছে বললেই চলে। নতুন ভূতের আবিস্কারও প্রায় স্তব্ধ। কিন্তু ভূত ছাড়া বাঙালির দিন চলবেই বা কি ভাবে ?
সমাধান দিলেন পরিচালক বিরসা দাশগুপ্ত। বিরসা’র আগামী ছবি “সব ভূতুড়ে”তে জায়গা পেতে চলেছে গা ঝমঝমে একটি আধুনিক ভূতের গল্প। কাস্টিংয়ে আবীর চ্যাটার্জী এবং সোহিনী সরকারের মতো ব্যক্তিত্বের সাথে দেখা যাবে বিরসা’র ছোট মেয়ে ঈদা’কেও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির ফার্স্ট লুক। ফার্স্ট লুকের মধ্যেই একটা লুকানো ভৌতিক ব্যাপার যেন অনায়াসে ভেসে ওঠে চোখের সামনে। ফার্স্ট লুকের প্রতি বেশ আকৃষ্ট মনোভাব প্রকাশ করেছেন বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মূখার্জী’ও। আগামী দিনে এই ছবি বাঙালির স্বাদ যে আরোও তীক্ষ্ণ করে তুলবে তার প্রতি কোনো সন্দেহ জাগে না।







