চলতি বছরের গত ১১ই অক্টোবর এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় চন্দন নগরের এক শিল্পপতির একমাত্র কন্যাকে নৃশংসভাবে খুন ও ধর্ষিত অবস্থায় পাওয়া যায়। যে খুনের সাথে কলকাতায় ঘটে যাওয়া একটি খুনের এক বিশেষ মিল খুঁজে পায় পুলিশ।তাই কলকাতায় ঘটে যাওয়া খুনের তদন্তকারী ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার শবর দাসগুপ্তকে এই কেশের জন্যে বিশেষ অনুমতি নিয়ে নিযুক্ত করেছেন ডি.আই. জি রজত গুপ্ত। তারপর? শবর দাসগুপ্ত কি পারবে এই দুটো মার্ডার কেসের মিস্ট্রি উদঘাটন করতে? এবং সেটা করবেনই বা কিভাবে? এইরকমই আরও অজস্র প্রশ্নের উত্তর নিয়ে বাংলার বড়পর্দায় এস.ভি.এফ এর ব্যানারে এইবার আসতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ও শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি প্রযোজিত তাদের আপকামিং বাংলা ছবি “আসছে আবার শবর”।
শবর সিরিজের সব ছবি গুলিই মূলত ডিটেকটিভ গল্প। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি এবার শবরের জনপ্রিয়তায় ২০১৬ সালে পরিচালক অরিন্দম শীল আবারও তৈরি করেছিলেন সিক্যুয়াল ছবি ‘ঈগলের চোখ’। ছোট ছোট ঘটনা সহযোগে খুব অনায়াসেই এক বড় মিস্ট্রি সলভ করে দেখিয়েছিলেন তার সেই ছবিতে। তাই আবারও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করছেন তার শবর সিরিজের পরবর্তী ছবি “আসছে আবার শবর”। অগণিত মানুষের অপেক্ষাকে একটু নাড়িয়ে দিতেই সম্প্রতি প্রকাশ্যে আনলেন সেই ছবির ফার্স্ট লুক পোস্টার।
আজ শহরে একটাই খবর..আসছে আবার শবর |
Presenting the First Look Poster of #AscheAbarShabor. pic.twitter.com/3uc0ovIUlt— SVF (@SVFsocial) October 12, 2017






