নিজের জন্মদিনে বিশেষ উপহার দিলেন সঞ্জু বাবু !

ভক্তদের সব আক্ষেপ মিটিয়ে সুখবর এলো তারকার জন্মদিনেই। কারন এবার পরিচালক ওমাঙ্গ কুমারের সাথে গাঁটছড়া বেঁধেই আবার বড়োপর্দায় ফিরেছেন বলিউডের মুন্না ভাই।

তখন বয়স ১৩। অভিনয় করেছিলেন বাবার ছবি ‘রেশমা অর শেরা’তে। পরিচালক সুনীল দত্তের তখন প্রচুর নামডাক। ১৯৭২ এর মাঝের দিকে অমিতাভ আর বিনোদ খান্না’দের নিয়ে তিনি বানিয়ে ফেলেন “রেশমা অর শেরা” ছবিটি। প্রয়োজন ছিলো একটি খুদে চরিত্রের। তাই নিজের ছেলেকে দিয়েই চরিত্রটি খাপিয়ে নেন সুনীল দত্ত।

তারপর ১৯৮১ সালের কথা। এবার নিজের ছেলেকে প্রধান চরিত্রে রেখেই তিনি শুরু করেন ‘রকি’র গল্প। সেই ছোট্ট ছেলেটি আজকের সঞ্জয় দত্ত। অভিনয়ের হাতেখড়ি হয়েছিলো বাবার ছবি ধরেই।

১৯৫৯ সালের আজকের দিনেই ভূমিষ্ট হন সঞ্জয়। বয়সের ৫৮ টি গন্ডী পার করলেন তিনি। তাঁর মধ্যে প্রায় ৩৫ টি বছর তুলে রেখেছেন সিনেমার জন্যই। বলিউডে তার অবদানকে মাথায় রেখেই শোনা যাচ্ছে তাঁর বায়োপিকের কথাও। তবে সবকিছুর মাঝেই অভিনেতা সঞ্জয় দত্তকে মিস করছেন তাঁর ভক্তরা। কারণ বয়স বাড়ার সাথে সাথেই বেড়েছে বড়োপর্দার সাথে দূরত্ব।

আরও পড়ুন : সঞ্জয় দত্তের বাবা নাকি পরেশ রাওয়াল ?

ভক্তদের সব আক্ষেপ মিটিয়ে সুখবর এলো তারকার জন্মদিনেই। পাশে শোনা গেলো ওমাঙ্গ কুমারের নাম’ও। কারন এবার পরিচালক ওমাঙ্গ কুমারের সাথে গাঁটছড়া বেঁধেই আবার বড়োপর্দায় ফিরেছেন বলিউডের মুন্না ভাই। মাঝে অবশ্য আমিরের ‘পিকে’তে উকি মেরেছিলেন একবার। তবে লিড রোলের দায়িত্ব তুলে নিলেন ওমাঙ্গ কুমারের ‘ভূমি’তেই।

গালে সাদা কালো দাড়ির রামধনু। সঙ্গে রক্তাক্ত চেহারা। এতোদিনের ব্যবধান ভুলিয়ে দিতে এরকম একটি রুপেই কামব্যাক করলেন তিনি। তাঁর জন্মদিনের শুভ মুহুর্তেই ‘ভূমি’র ফার্স্টলুক পোস্টারটি উপহার হিসেবে তুলে দিলেন ভক্তদের। যদিও এই উপহারের ভেতরকার স্বাদ মিলবে আগামী সেপ্টেম্বর মাসে।