মহালয়ার শুভারম্ভে আলোর বেনু বাজতে না বাজতেই চারিদিকে মায়ের আগমনী গান বেজে উঠেছে,আর তারই সাথে শীঘ্র আসন্ন এই দূর্গা পুজোয় ডিজিটাল সাইট সহ বড়পর্দায় আসতে চলেছে অসাধারণ কিছু রোমাঞ্চকর ছোট-বড় কন্টেন্ট।যার বার-বাড়ন্তে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে হৈ চৈ তুঙ্গে।আর এই সুযোগেই সম্প্রতি টিজার-পোস্টার রিলিজের মধ্যে দিয়ে হয়ে গেল ‘আগমনীর অবগাহন’ নামক শর্ট ফিল্মটির এক আনুষ্ঠানিক সূচনা।গুলগালের নিয়মিত পাঠকেরা আশাকরি ইতিমধ্যেই অবগত হয়েছেন এই ছবি সম্পর্কে।যেখানে পরিচালক অভিজিৎ রায় গল্প বলবেন একটি গরীব পিতা সুজন মাঝি ও তার একমাত্র মেয়ে উমার জীবনের এক কঠিন বাস্তবের গল্প।ছবির পোস্টার রিলিজের সাথে সাথেই তা পছন্দ করেছেন বাংলার বহু মানুষ এবং ছবির গল্প,পরিকাঠামো,উপস্থাপনা সবকিছুকেই সমাদরে গ্রহণ করেছেন দর্শক।ছবিতে পরিচালক তথা অভিনেতা অভিজিৎ রায়ের পাশাপাশি রয়েছেন গুলশানারা খাতুন ও হিমিকা পাত্র।এছাড়াও এই শর্ট ফিল্মে অভিনয়ে আছেন প্রিয়াঙ্কা সমাদ্দার, সুরজিৎ মাইতি, পার্থ ঘটক সহ অন্যান্যরা। সামাজিক সমস্যার ওপরে তৈরি “আগমনীর অবগাহন” ছোট ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে যে প্রত্যাশা তা খুবই স্বাভাবিক।তবে তার ফলাফল কি হবে,তা জানতে অপেক্ষা আরো বেশ কিছুদিনের।

Gulgal.com is a venture of Ivia Digital Media Pvt Ltd and it is Bengal’s best online entertainment news portal.
Contact us: [email protected]




