বিক্রম ভাট এর উপস্থাপনায় এবং পরিচালক সুহাইল তাতারি পরিচালিত গ্ল্যামার ইন্ডাস্ট্রীর ভেতরকার করুন সত্য প্রকাশের ওপর একটি ওয়েব-সিরিজ ‘স্পটলাইট’ চলতি মাসের শেষের দিক থেকে শুরু হতে চলেছে। এটা মুলত একটা ফিকশনাল বায়োপিক। এই ওয়েব সিরিজটাতে অভিনয়ে আছেন মডেল-অভিনেত্রী ত্রিধা চৌধুরী ও সিদ্ধার্থ মালাকার।
এখানে ত্রিধা -র চরিত্রের নাম ‘সানা’, যে কিনা একজন আত্ম্ভিমানী, সাহসী এবং নিজের কেরিয়ারের সাফল্যের প্রতি যথেষ্ট অ্যাম্বিসাস।
লাইট-ক্যামেরা-অ্যাকশন এর মধ্যেও গ্ল্যামার জগতের ঘুট-ঘুটে অন্ধকারময় আস্তরনটাকেই ফোকাস করবার চেষ্টা করা হয়েছে এই ওয়েব সিরিজে। যেখানে এর মধ্যেও তারকারা কিভাবে তাদের হাসি মুখটাকে শো করে সকলের সামনে, থিম এক্সপোজ বলিউড!
সম্প্রতি এই ওয়েব সিরিজের ‘ফার্স্ট লুক’ পোস্টার ও ট্রেলার রিলিজ হয়েছে। আমার বিশ্বাস, এই ট্রেলারটা দেখবার পর এই ওয়েব সিরিজটার ব্যাপারে আপনার এক্সাইট্মেন্টাটা এক লহমায় বহুগুন বেড়ে যাবে।
দেখুন ট্রেলার :





