সুপার সেলিব্রিটি থেকেপলিটিক্যাল পার্সনালিটি, বায়োপিকে উঠে এসেছে অনেক অজানা সত্য। সেই তালিকায় এবার নতুন সংযোজন হতে চলেছে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ এর জীবনী অবলম্বনে ‘মণিকর্ণিকা, দ্য ক্যুইন অব ঝাঁসি’। ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ ঝাঁসির রানির চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। লক্ষ্মীবাঈয়ের স্বামী রাজা গঙ্গাধর রাওয়ের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। স্বাধীনতা দিবসের দিন ছবিটির পোস্টার জি স্টুডিওর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করা হয়। প্রকাশেই সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে ভাইরাল হয়ে গেছে মণিকর্ণিকার ফার্স্টলুক। কঙ্গনা-যিশু ছাড়াও অতুল কুলকার্নি, সোনু সুদ, অঙ্কিতা লোখান্ডেকে বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মণিকর্ণিকায়। ১৮৫৭ সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকরেন ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ। পরের বছর মাত্র ঊনত্রিশ বছর বয়সে রণক্ষেত্রেই শহীদ হন রানি। তবুও রানি লক্ষ্মীবাঈের বীরত্ব আজও ভারতীয় নারীদের কাছে সাহসের প্রতীক হিসেবে চিত্রিত রয়েছে। ছবির পোস্টারে দেখা যাচ্ছে সোনালি কেশরের সাদা ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে ছুটছেন কঙ্গনা। চোখে-মুখে তার যুদ্ধজয়ের আগুন। পিঠে তার লাল কাপড়ে বাঁধা রয়েছে একটি শিশু। রানি লক্ষ্মীবাঈেরসংগ্রামের নানা কাহিনীকে পর্দায় তুলে ধরবেন দক্ষিণী পরিচালক কৃষ জাগরলামুদি। মহাবিদ্রোহের অন্যতম কাণ্ডারি ঝাঁসীর রাণী লক্ষ্মীবাঈয়ের জীবনীনির্ভর এই ছবি বক্সঅফিসে ভালো রকমসাড়া ফেলবে বলে আশা করছেন ছবি নির্মাতারা। আগামী বছর ২৫শে জানুয়ারি মুক্তি পাবে‘মণিকর্ণিকা- দ্য ক্যুইন অফ ঝাঁসী’।

Gulgal.com is a venture of Ivia Digital Media Pvt Ltd and it is Bengal’s best online entertainment news portal.
Contact us: [email protected]




