লাল গাউন পড়া প্রিয়াঙ্কা এবার পাকাপাকি জায়গা করে নিলো নিউ ইয়র্কে

মনিতে তো বরাবরই তিনি খবরের শিরোনামে থাকেন। তবে বিয়ের সময় থেকে বলি-হলিতে সমান জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া র ওপর থেকে যেন মিডিয়া লাইম লাইট কিছুতেই সরানো যাচ্ছে না। সম্প্রতি সোশাল মিডিয়ায় তিনি একটা দারুন খবর শেয়ার করেছেন। আমেরিকার নিউ ইয়র্কে মাদাম তুসো মিউড়িয়ামে প্রিয়াঙ্কা চোপড়ার মোমের মূর্তি বসলো। নিউ ইয়র্কের পাশাপাশি লন্ডনের মাদাম তুসো মিউজ়িয়ামেও রাখা হবে অভিনেত্রীর এই মূর্তি। এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যে রকম লাল গাউন পরে এসেছিলেন প্রিয়াঙ্কা, মূর্তি তৈরিতে তাঁর সেই বিউটিফুল চেহারাটাকেই বেছে নেওয়া হয়েছে। কারন শিল্পীর চোখে এটিই একদা বিশ্ব সুন্দরির সবচেয়ে সুন্দরতম লুক। সম্প্রতি প্রিয়াঙ্কা প্রস্তুতি নিচ্ছেন নিজের পরবর্তী হলিউডি ছবির জন্য।