রাম মন্দির বিতর্কে নতুন সংযোজন “ভোসরিকে” !

প্রায় দুই বছর ধরে বিস্তর টানাপোড়েনের পর অবশেষে মুক্তি পাচ্ছে সানি দেওলের বহু প্রতিক্ষীত ছবি মহল্লা আসসি। সম্প্রতি সিনেমার ট্রেলার রিলিজ করল ইউ টিউবে। ট্রেলারটিতে ছবির কলাকুশলীরা নিঃসঙ্কোচে যেভাবে কথাবার্তা বলেছেন তা সিনে লাভার্সরা দারুন উপভোগ করেছেন, আবার অনেকেই তীব্র প্রতিবাদও জানিয়েছেন। তবে ট্রেলারে হিন্দি ভাষায় পরিচিত একটা কুকথা “ভোসরিকে” দেখানো হয়েছে আসসি-র রাষ্ট্র ভাষা হিসেবে! আর তাই জন্যই বোধ হয় সবাই অবলীলাক্রমে কথায় কথায় এই শব্দটা ব্যবহার করেছেন। এই সিনেমায় একজন আদর্শবান সংস্কৃত শিক্ষক ধর্মনাথ পান্ডে-র ভূমিকায় অভিনয় করছেন সানি দেওলMOhalla Assiনীতি এবং বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব যেভাবে আমাদের বর্তমান সমাজকে একটি চ্যালেঞ্জের মধ্যে ঠেলে দিয়েছে সেটাকেই খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্ট করা হয়েছে এই সিনেমায়।

তথ্যানুযায়ী প্রখ্যাত লেখক কাশীনাথ সিংহ রচিত ‘কাশী কা আসসি’ বইটি অবলম্বনেই ‘মহল্লা আসসি’ -র প্রেক্ষাপট সাজানো হয়েছে। দক্ষিণ বারাণসীর আসসি ঘাট, সেখানকার মানুষদের কাছে একটা জনপ্রিয় জায়গা। সেখানকার বাসিন্দাদের দৈনন্দিন জীবন যাপন, তাদের কথাবার্তার ধরন, ভিনদেশীদের আনাগোনা, আলোচনার বিষয় এই সবকিছুই ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বীভেদি। ছবিতে অভিনয় করছেন সানি দেওল, সাক্ষী তনওয়ার, সৌরভ শুক্লা, রবি কিষেণ সহ প্রমুখ শিল্পীরা। আগামী ১৬ই নভেম্বর দেশ জুড়ে রিলিজ করছে সিনেমাটি।