ফরেস্টকে মনে আছে? যে বলেছিল, লাইফ ইস এ বক্স অফ চকলেট? ১৯৯৪ সালে কালজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক হচ্ছে এবার হিন্দিতে। রবার্ট জেমেকিন্সের এই সিনেমটি ছয় ছটি অস্কার পায়। তার মধ্যে সেরা সিনেমা, সেরা পরিচালক এবং সেরা অভিনেতা হিসাবে টম হ্যাংক্স অস্কার পায়। ঠিক সেই জুতোতেই পা গলাতে চান আমির খান! এর আগে আমরা সলমন খানকে দেখেছিলাম রিমেক করতে এবার আমিরও সেখানে ঢুকলেন। ইতিমধ্যেই থাগস অফ হিন্দুস্থান ফ্লপ করার পরই এমন কালজয়ী সিনেমায় তিনি কাজ করতে চাইছেন। যে সিনেমাটি সবারই প্রায় দেখা। তুলনা আসবেই। তাই হলিউডি সিনেমাকে টক্কর দিতে না পারলেই সমালোচনা আসবেই। এই নিয়ে ভক্তরাও চিন্তিত। যাইহোক, কাল নিজের জন্মদিনে এটা অফিসিয়াল অ্যান্যাউন্স করে দিয়েছেন আমির খান। পরিচালক হবেন সিক্রেট সুপারস্টার খ্যাত অদ্ভেদ চন্দন। সিনেমার নাম হবে লাল সিং চড্ডা। ইতিমধ্যে নিজের ওজনও ২০কেজি ঝরাতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট।

Gulgal.com is a venture of Ivia Digital Media Pvt Ltd and it is Bengal’s best online entertainment news portal.
Contact us: [email protected]




