‘মাটি’র টানে পাওলি-আদিল!

নাড়ির টান’ই হয়তো মেঘলাকে নিয়ে গেছিলো ঢাকায়। তখনকার পূর্ব পাকিস্তানের তাদের বাড়িটি আজ ঢাকার অন্তর্ভূক্ত। সেখানে তাদের বিশাল বাড়ি। ৭ বিঘা জমির উপর তা আজও ঠাঁই দাড়িয়ে। সময়ের অবকাশে কেবল হারিয়ে গেছে সেই জমজমাট কোলাহল আর আত্মীয়দের কলরব। বাড়িটা খাঁ খাঁ করছে কলরবের অভাবে। তবে মেঘলা’র চাহিদা কেবলই তাঁর ঠাকুরমা। ঢাকাতে পাড়ি দেওয়ার আগেই সে জানতে পেরেছিলো হাড় হিম করা একটি সত্য। চৌধুরী বাড়ির আনাচকানাচ আজও খুজে বেড়ায় সেই মানুষটিকে। কারণ একদিন এই চার দেওয়ালেই খুন হতে হয়েছিলো মেঘলার ঠাকুমাকে। সেই খুনের শেকড় খুজতেই আজ মেঘলার ঢাকায় আগমন। মেঘলা কি আদেও পারবে তাঁর ঠাকুমার খুনের হদিশ পেতে?

আরও পড়ুন : “দাদা, ঐ পেছনের ডানদিকে দুটো হামি দিন না!”

উত্তর বাতলে দেবেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল ব্যানার্জি। সৌজন্যে তাদের আগামী ছবি ‘মাটি’। নাড়ির টান আর মাটির জোরদার সংমিশ্রণ তৈরি করে ছবিটির চিত্রনাট্য কল্পনা করেছেন যুগল পরিচালক। মেঘলার ভূমিকায় আমরা দেখতে পাবো পাওলি দাম’কে। এবং ঠাম্মার চরিত্রটি এগিয়ে নিয়ে যাবেন অপরাজিতা আঢ্য। এছাড়াও থাকবেন লাবনী সরকার, আদিল হুসেন, শঙ্কর চক্রবর্তী, চন্দন সেন, মামনী ঘোষ, অনশুয়া মজুমদার, ঋষি কৌশিক, সাবিত্রী চ্যাটার্জী প্রমুখ। ছবিটির সিংহভাগ শ্যুটিং হয়েছে ওপার বাংলায়। খুব সম্ভবত চলতি বছরেই মুক্তির স্বাদ তুলে নেবে ছবিটি।