বান্ধবী কে নিয়ে রেস্তোরায় ডেট এ যাবার অভিজ্ঞতা তো কম বেশি প্রায় সবারই আছে। আচ্ছা ধরুন আপনার হাতে খুব সীমিত সংখ্যক টাকা রয়েছে, আর আপনি বান্ধবী কে নিয়ে একটা রেস্তোরায় ডেটিংয়ে গিয়েছেন। টেবিলের সামনে ওয়েটার মেনু কার্ডটা নিয়ে আসতেই আপনি খাবারের দাম দেখছেন আর মনে মনে হিসেব কষছেন কত টাকা বিল হতে পারে, আর উল্টো দিকে বসে থাকা বান্ধবী নিজের ইচ্ছে মত খাবারের অর্ডার দিয়ে যাচ্ছে ! এটা দেখে আপনি আবারও হিসেব কষতে লাগলেন ও দেখলেন বিলের অঙ্কটা আপনার পকেটে থাকা টাকার থেকে অনেক বেশি। এদিকে বান্ধবীর দেওয়া অর্ডারে কোনো রকম কাট ছাট করতে গেলেই প্রেস্টিজ পুরো পাঞ্চার হয়ে যাবে সবার সামনে! এই অবস্থায় না পারবেন আপনি সেখান থেকে পালাতে না পারবেন শান্তিতে চেয়ারে বসে থাকতে। মানে ব্যপারটা পুরো ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। তাই না?
এই কনসেপ্টের ওপরেই বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন তৈরি করে ফেললেন ২০ মিনিটের একটি চলচ্চিত্র “৭০০ টাকা“। এতে অভিনয় করেছেন প্রীতম হাসান ও সাবিলা নূর সহ অন্যান্যরা। ছবির গল্প অনূসারে ৭০০ টাকা নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছে এক তরুণ। এই টাকার মধ্যেই প্রেমিকার আবদার রক্ষা করতে হবে। এই টাকার মধ্যে কীভাবে সে সবকিছু ব্যবস্থা করবে, সেটাই দেখা যাবে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে। টেলারেই বোঝা যাচ্ছে শর্টফিল্মটির চিত্রনাট্য বেস জবরদস্ত হয়েছে। রেস্টুরেন্টের টেবিলে গার্লফ্রেন্ডের সামনে একটি ছেলে খাবারের বিল এর ব্যাপারে মনে মনে কত রকমের যে হিসেব করে, সেটাকে বেস সুন্দর ভাবেই ফুটিয়ে তুলেছে “৭০০ টাকা” এর পুরো টিম। খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে। Gulgal.com এর তরফে হুমায়ূন আহমেদের এই প্রয়াসের জন্য এপার বাংলা থেকে রইল অনেক শুভেচ্ছা।





