বছরের গোড়ার দিক থেকেই সিনেমার গল্পটা পুরোপুরি বাঁধা পড়েছে পুরোনো দিনের বাস্তবতায়। তাই সেই আদিম ছন্দ মিলিয়ে একটা স্বচ্ছ মেদহীন থ্রিলার নিয়ে ফিরেছেন অভিনেতা হিরন চ্যাটার্জী।
২০১৫ সালে “জামাই 420” এর পর একটা গোটা বছরের ব্যবধানে একেবারেই বেপাত্তা ছিলেন তিনি। তবে চলতি বছরে চার দেওয়ালের মাঝে আটকে থাকতে একেবারেই নারাজ হিরন এর নায়ক প্রতিভা। তাই সব ব্যবধানের ভ্রুকুটি পেরিয়ে অরিন্দম দে এর নয়া ছবি “মেহের আলি”র নির্বিশেষে একেবারেই নয়া অবতারে ধরা দিতে চলেছেন হিরন।
বহরমপুরের মাটিতে বেড়ে ওঠা এক মুসলিম যুবকের খলনায়ক অপবাদের কাহিনী নির্দ্বিধায় পাল্টে দিতে চলেছে পুরনো হিরণকে। ছবিটির সদ্য মুক্তি প্রাপ্ত ট্রেলারও এমনই এক গল্পের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে দর্শকদের।
হিরনের চরিত্রের পাশাপাশি শতরুপা এবং অমৃতা চট্টোপাধ্যায়ের দুই সাসপেন্সিভ চরিত্র চমক দিতে চলেছে এই ছবিতে। তবে যাইহোক, শেষ পর্বের অন্তরালে বাংলা সিনেমায় এক নয়া ছাপ ছাড়তে চলেছে হিরনের আকস্মিক কামব্যাক!





