এন.আই.টি মিডিয়া লিমিটেড প্রোডাকশনের নতুন ছবি উড়ান আসছে। ডিরেক্টর ত্রিদিব রহমানের এই ছবির মোটামুটি একটা সারসংক্ষেপ যখন হাতের কাছে এল, প্রথম বার পড়ার পরেই যেটা মনে হয়, ছবিতে রয়েছে অনেক বেশি গল্পের মোড় , তবে আসল গল্পটায় ফিরতে একটু বেশি মনোসংযোগ দিয়ে দেখতেই হবে ! ছবির মূলে রয়েছে পৌলমির গল্প। বছর ছাব্বিশের মেয়ে পৌলমি সংসারের চাপে গায়িকা হওয়ার স্বপ্ন দেখত প্রতিদিন! অথচ কাজের চাপে, সাংসারিক অশান্তিতে, বাইরে গিয়ে নতুন জীবন শুরু করার তাগিদে, তার এই স্বপ্ন কোথায় যেন একটা হারিয়ে যায়! গায়িকা হওয়ার এই স্বপ্ন একবার যে হারিয়ে যায়, আর কোনোভাবেই ছবি জুড়ে সেভাবে ফিরে আসে না… বাড়ির বাইরে গিয়ে নতুন জীবন শুরু করার জন্য পৌলমির একটু মুক্তি প্রয়োজন ছিল, সেই মুক্তি তাকে শিখিয়ে দিতে থাকে এক বহুরূপী.. নতুন করে যখন নিজেকে অল্প অল্প করে চিনে নিতে থাকে পৌলমি, তার জীবনে আসে রোমিত। রোমিত তার গানের স্বপ্ন আবার নতুন করে ফিরিয়ে দিতে থাকে পৌলমি কে, কিন্তু এই সময়ে গিয়ে আবার ঘুরে যায় গল্পের মোড়। এক নতুন লড়াই-এ নামে ছবির নায়িকা পৌলমি… এর পর কী হয়, কী বা পরিণতি হয় পৌলমির স্বপ্নের, সেসব জানতে ছবিটা অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে ! তবে ওই অতিরিক্ত গল্পের বাঁক, আর ঘটনাবহুল জীবনের প্রোজেকশানে কী ভাবে দাঁড়িয়ে থাকে আসল গল্পটা, সে বিষয়ে একটু সন্দেহ আছে! তবে এই সব কিছুই ডিসাইড করবে দর্শক। উড়ানের উড়ান কতটা সাকসেস পেল সবটাই নিশ্চিত করে বলা যাবে ছবি রিলিজের পরে! মূখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী চ্যাটার্জি, সাহেব ভট্টাচার্য এবং সুব্রত দত্ত। ছবি রিলিজের অপেক্ষা থাকুক, আর উড়ান নিয়ে প্রত্যাশা, সে তো রইলই!

Gulgal.com is a venture of Ivia Digital Media Pvt Ltd and it is Bengal’s best online entertainment news portal.
Contact us: [email protected]





