তুলসী চক্কোত্তি মানেই “পরশ পাথর” সন্তোষ দত্ত মানেই লালমোহন বাবু …
এর বাইরে কেউ ভাবেননা জানেননা ওনাদের। ওনারা আরও অনেক ভালো চরিত্র, কমেডি ক্যারেক্টার করেছেন যেগুলো কেউ বলেনা সত্যজিৎ স্ট্যাম্প নেই বলে। এই ছবিগুলো তাই হারিয়ে গেছে। তপন সিংহ বলেছিলেন একটা দারুণ কথা। সত্যজিৎ যেসব অভিনেতা/নেত্রীদের ব্যবহার করলেন তাদের পরবর্তীকালে সব দর্শক জয়গান করতে শুরু করল। অথচ তারা সত্যজিতের সিনেমায় অভিনয় করার আগেই অনেক ভালো অভিনয় করেছেন এবং নিঃসন্দেহে সত্যজিৎ সেই কারণেই তাদের তার সিনেমায় নিয়েছিলেন। যেমন উত্তম কুমার। সুনীল গঙ্গোপাধ্যায় ও বলেছেন ‘আমাদের রবীন্দ্রমুক্তির মত, সত্যজিৎ মুক্তি প্রয়োজন।’সেরকমই সত্যজিৎ রায়ের ছবি বাদে তুলসী চক্রবর্তীর একটা হারিয়ে যাওয়া নাম না জানা ছবি নিয়ে কথা বলব। ছোটো চরিত্র কিন্তু ওটি সিনেমার সেরা কমেডি দৃশ্য।
কিন্তু তেরো নম্বর নাবালিকা ছোটো কন্যাটি অনাথ হয়ে যাবে এরা ডিভোর্স করলে তাই উকিল বাবু বিয়ের তিরিশ বছর কাটিয়ে ফেলা এই দম্পতিকে ডিভোর্স দিচ্ছেননা। কি জ্বালা।
…ছবি- “হাসি শুধু হাসি নয়” আসুন দেখি এই ছায়াছবির কিছু মজার মুহূর্ত





