সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম, হঠাৎই মাঝপথে তুমি কোথায় যে গেলে, গ্রামে গ্রামে আগুন লাগল, আমরা পালাচ্ছি, কই এলে না যে?! তিরিশের সেই সারা দিন বৃষ্টি টা ভুলিনি,…কী বা ক্ষমতা আমার, তোমার জন্য লিখি, না জানি বুঝি দুঃসাহস! তবু, নিজের কাছে নিজের প্রতিশ্রুতিটুকু রইল, এ অর্ঘ রাখলাম। ………ঋতুপর্ণের জন্য…… একটা ট্রেন অবিরত ছুটে চলেছে, দেশ…গ্রাম… কাঁটাতার সব হিসাব, বেহিসাব ভুলে যাওয়া একটা মন জানালার কাঁচে হাত রেখে ভাবে, এই সেই পথ, কোন গাঁ পেরোচ্ছে এখন…কতটা রক্ত-ক্লেদ-গ্লানি দাবি করেছিল কাঁটাতার?! সব যেন কেমন পূর্ব জন্মের স্মৃতির মতো..কাজরী কেবল সত্যি? কাজরীর ঠান্ডা হাত জরিয়ে ধরে রাখে চারপাশ…তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে, নয়তো আবার চুরি যাবে কবিতা, নন্দর মা ভাত বেড়ে বসে থাকতে থাকতে আবার যদি কাঁটাতারে হাত কেটে ফ্যালে, তবে ঐ শুকনো খড়খড়ে ভাতের উপর রক্ত বাঁধ মানবে কী করে? আচ্ছা ইন্দ্রনীলের সেভিং ক্রিম যদি ফুরিয়ে যায়,শেখর আবার ধার দেবে টাকা? আর সেই পাগল পাগল কবিতা গুলোর ভিড়ে একলা একটা মানুষ, যে বোঝে না…যার কাছে কাজরী নেই, সেই নন্দর মা কেমন করে নিশ্বাস নেবে!
“চলো কোথাও চলে যাই, তুমি যাবে আমার সাথে?………….. …….কিন্তু কোথায় যাবো?” আঁতকে ওঠে মুখ ঘুরে যায় স্বপ্নের, সারা দেহে রক্ত, মুখ দ্যাখা যাচ্ছে না…”ঢাকা বিক্রমপুর যাইবা!” কী পাশবিক চিৎকার! তুমি দূরে যাও নীল, শেখর এসে পরবে, কোথাও যাবেনা…কোথাও না, অফিসে যাবে…যত যাবে, তত ছিঁড়ে ছিঁড়ে যাবে পথ, নন্দর মা কেরোসিন তেল সব গা-এ ঢেলে ফেলেছে, গ্যাস ওভেনের নব্ যেন প্রাগৈতিহাসীক যুগ থেকে খোলা, কাজরীর শাড়ির আঁচলে আগুন ধরে গেছে! শেখর কী ঠিক বাঁচিয়ে নেবে?!
কিন্তু শেখর যে কৃষ্ণকলির সাথে একটা কবি সম্মেলনে গেছে…ওখানে কী সাদা পরে যেতে হবে? সব শাড়ি কুঁচকে গ্যাছে…কে ইস্ত্রি করে দেবে? নন্দর মা এর অনেক কাজ…” ওকী তোমার মুখের একদিকটা অমন পোড়া কেন?! নীল…নীল কোথায়?” “বৌদি, তোমার তসর মিনাকারী না কী যেন শাড়িটায় প্রজাপতিরা ডিম পেড়ে রেখে গেছে….ঘরে কিছু নেই, কী খেতে দেব ওদের?!” কাজরী এখন কোথায় গেল, আমরা কেঁদুলির মেলায় যাবো…ইন্দ্রনীলের জ্বর, ওর দাড়ি কে কামিয়ে দেবে? অলকানন্দাতে জল নেই, কাঁটাতারে পা বিঁধে রক্ত পরে, কোন কবি ডাক দিয়েছে? “রাই, তুমি কী তবে পরবাসে চললে?” …..নাহ্!……… ঢাকা, বিক্রমপুর …

Gulgal.com is a venture of Ivia Digital Media Pvt Ltd and it is Bengal’s best online entertainment news portal.
Contact us: [email protected]




