‘রবি ঘোষ‘ এই নামটা শুনলেই গুপী গাইন বাঘা বাইন চলচ্চিত্রের বাঘা, গল্প হলেও সত্যির সেই চাকরের চরিত্রটিকে সবার আগে মনে পরে যায়। প্রবাদ প্রতিম এই অভিনেতার পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। রবি ঘোষ নিজের ফিল্ম কেরিয়ারে বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। তবে বাংলা চলচ্চিত্রের জগতে তিনি সবচেয়ে বেশি পরিচিত তার হাস্যরসাত্মক চরিত্রগুলোর জন্য। মহান পরিচালক সত্যজিৎ রায়ের অনেক চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। সিনেমা ছাড়াও তিনি বাংলা নাট্যমঞ্চ এবং টিভির ছোট পর্দায় গর্বের সাথে অভিনয় করেছেন।
বাংলার সর্বকালের সেরা এই অভিনেতার জন্ম ১৯৩১ সালের ২৪ নভেম্বর, এবং ১৯৯৭ সালের ৪ঠা ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। আজ প্রবাদ প্রতিম এই অভিনেতার শুভ জম্নদিনে GulGal এর পক্ষ থেকে রইল সশ্রদ্ধ প্রনাম।
রবি ঘোষ এর এই শুভ জন্ম বার্ষিকীতে অনেকেই তাদের নিজেদের মতন করে প্রিয় অভিনেতাকে র্টিবিউট দিয়ে থাকেন। তবে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এমনই একজনের অসাধারন ক্রিয়েশন যিনি এই অভিনেতার বেস কিছু জনপ্রিয় চরিত্র গুলোকে নিয়ে তৈরি করেছেন দুর্দান্ত সব মেমে। যা ইতিমধ্যেই নজর কেড়েছে বহু মানুষের । আপনারও যে ভালো লাগবে সেই ব্যাপারে আমরা একেবারে নিশ্চিত তাই চটপট ছবিগুলো দেখে ফেলুন আর শেয়ার করুন আপনার মতামত । যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অর্ককে ধ্যন্যবাদ দিতে ভুলবেন না ।
ছবি সৌজন্যে - অর্ক চক্রবর্ত্তী





