বাঙালির পুজো শুরু হয়ে গেছে সেই মহালয়া থেকেই , দেবীর বোধন , কুমারটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়ার ব্যাস্ততা আর মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি । এই ব্যাস্ততার মাঝেই কিন্তু প্রতিবছর জায়গা করে নেয় পুজোর গান , তবে সময় বদলেছে আর তার সাথে সাথে বদলে গেছে আমাদের গান শোনার অভ্ভাসটাও । শুধু তো বাংলা গান নয় নেট জগৎ জুড়ে এখন ছড়িয়ে রয়েছে অজস্র ভাষার কালেকশন । পুজো আর বাংলা গানের সম্পর্কটা কিন্তু এতো সহজে হালকা হওয়ার নয় , কারণ পুজো আসলেই তো আমরা পেয়ে যাই অজস্র বাংলা গানের সম্ভার । সিনেমার গানের সাথে সাথেই জায়গা করে নিচ্ছে সিঙ্গেল গান । আর সিঙ্গেল গান এর মধ্যে এই বছর পুজোয় রিলিজ হওয়া “নজরে এসেছো ” গানটি কিন্তু একবার শুনে নিতেই পারেন । আগমনীর গানের সাথে সাথে এই অন্য স্বাদএর প্রেমের গান আপনার পুজো প্রেমের নস্টালজিয়া কে কিন্তু স্পর্শ করবেই।
গানটি গেয়েছেন এপার বাংলা ও ওপার বাংলার গান প্রেমী মানুষের কাছে ইতি মধ্যেই জায়গা করে নেওয়া সুমনা , আর সুর দিয়েছেন ইন্দ্রনীল মিত্র , সঙ্গে অভিনয়ে ইমন ও রুমা । এই ইন্দ্রনীল মিত্রর কথা কিন্তু একটু আলাদা করে বলতেই হয় কারণ সিঙ্গেল গান কে হাতিয়ার করেই প্রায় এক বছরেরও বেশি সময় ধরে একের পর এক গান উপহার দিচ্ছেন গান প্রিয় বাঙালিকে, আর সুমনার কথা শোনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আরো একটু । ততোক্ষন না হয় গান টাই একবার শুনে নিন আর আমাদের জানিয়ে ফেলুন আপনাদের কেমন লাগলো সুমনার এই পুজো উপহার । চোখ রাখুন GulGal.com এ






