প্রজাপতি যখন “উইন্ডো” দিয়ে রসগোল্লার উপর এসে বসে…!!

"উইন্ডোজ প্রোডাকশন" এর প্রযোজনায় এবারও মুক্তির পথে ডানা মেলতে চলেছে দুটি একদম ভিন্ন স্বাদের ছবি।

151

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জী, বেশ একটা সময় ধরে টলিপাড়ার প্রতিটি সফল ছবির পেছনে নামটা প্রায় কমন ব্যাপার। এই দুই ব্যক্তিত্বের অনবদ্য সৃষ্টি “উইন্ডোজ প্রোডাকশন” এর অন্তরালে মুক্তির ভাষা পেয়েছে একগুচ্ছ বাংলা ছবি, সঙ্গে আছেন অবশ্যই প্রযোজক অতনু রায় চৌধুরী। নতুন বছরেও গল্পটা প্রায় এক। “উইন্ডোজ প্রোডাকশন” এর প্রযোজনায় এবারও মুক্তির পথে ডানা মেলতে চলেছে দুটি একদম ভিন্ন স্বাদের ছবি। তাদের মধ্যে শীর্ষ স্থানটি ইতিমধ্যে দখল করে ফেলেছে নবাগত পাভেল পরিচালিত ছবি “রসগোল্লা” বাঙালীর এই প্রিয় মিষ্টির মধ্যে লুকিয়ে আছে সম্পর্কের অনেক ইমোশেন, মনে হচ্ছে বেশ মিষ্টিই হতে চলেছে সিনেমার গল্প ।

অন্যদিকে এই ছবিটিকে যোগ্য সঙ্গ দিতে একেবারে প্রস্তুত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের “প্রজাপতি বিস্কুট“। “ওপেন টি বায়োস্কোপ” এর মতো সফল ছবির পর পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পুনরাবির্ভাব নিতান্তই একটা বড়ো মাপের চমক বাংলার দর্শকদের কাছে। যেন “উইন্ডো” দিয়ে প্রজাপতি উড়ে এসে বসলো বাঙালীর প্রিয় রসগোল্লার উপর, তাই বুঝতেই পারছেন ২০১৭ আবার টলিউড ইন্ডাস্ট্রি পেতে চলেছে আরও নতুনত্বের স্বাদ! এখন দেখার পালা “উইন্ডোজ প্রোডাকশন” এর দুই নয়া সৃষ্টি কতটা মিষ্টতার স্বাদ দিতে পারে বছরের আগামী দিন গুলিতে!