বলিউড স্টার অজয় দেবগন সম্প্রতি তার আপকামিং সিনেমা ‘বাদশাহো’ এর টিজার রিলিজ করলেন। এই সিনেমায় ফের গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই অ্যাকশন থ্রিলার সিনেমার প্রেক্ষাপট হল ১৯৭৫ এর সময়কার দেশের জরুরি অবস্থা।
সে সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি দেশবাসীকে জানালেন যে রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থার ঘোষনা করেছেন। এই অবস্থায় দেশের মানুষ ঠিকমত খেতে পাচ্ছে না। এ সময়ই কড়া নিরাপত্তার মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে সোনা বয়ে নিয়ে যেতেন দেশের সেনারা। আর তাঁদের চোখে ধুলো দিয়ে সেই সোনা লুট করত ছয় গ্যাংস্টার। এই ছয় জন গ্যাংস্টারের জীবন নিয়েই এ ছবির গল্প এগিয়েছে।
টিজারে আরেকটি মন মাতানো সিন দেখা গেছে যেখানে ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে সানি লিওন। এই দৃশ্যটা নিঃসন্দেহে উষ্ণতার পারদ অনেকখানি চড়িয়ে দিল। সিনেমায় অজয়, সানি, ইমরান ছাড়াও অভিনয়ে আছেন ইলিয়ানা ডি-ক্রুজ, এশা গুপ্তা, বিদ্যুৎ জামওয়াল, সঞ্জয় মিশ্রা সহ অন্যান্য অভিনয় শিল্পীরা। আশা করা যাচ্ছে অজয় দেবগনের তুখোড় অভিনয়, সুপার অ্যাকশন সেন্স আর সানির লাস্যে মজবার জন্য অপেক্ষায় থাকবে দর্শকরা।
দেখুন টিজার :






























