চোদ্দশ পঁচিশের চৈত্র সংক্রান্তি, শিলাজিৎ ফ্যানদের জন্য বিগ ডে। শিলাজিৎ নিজে নাম দিলেন যদিও ‘song- ক্রান্তি ‘ আর তার পাগল ভক্তদের জন্য নিয়ে এলেন বছর শেষের সেরা সারপ্রাইজ! নিজস্ব সংস্থা নৌকার তরফ থেকে দেড়শো জন বাচ্চার উজ্জ্বল ভবিষ্যত গড়তে ইংরাজি চোদ্দই এপ্রিল, অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন একক স্টেজে ফিরছেন সবার প্রিয় শিলা-দা! বরাহনগরের রবীন্দ্রভবনে বিকেল চারটে থেকে শুরু হবে শো। গান, হুল্লোড়, আর কমপ্লিট এনটারটেনমেন্ট নিয়ে একেবারে চেনা শিলাজিৎ ফিরছেন, যদিও তার নিজের ভাষায়, একটু নিউ ফর্মে! শিলাজিৎ ভক্তদের কাছে খবরটা নতুন নয়! কেবল পশ্চিমবঙ্গ নয়, দেশের বাইরে থেকেও ভক্তরা কেবল প্রিয় শিলাদার গান শুনতে ফিরে আসছে দেশে। উন্মাদনা তুঙ্গে! হঠাৎই রাতারাতি এমন স্টেজ কামব্যাকের কারণ জানতে চাইলে, শিলাজিৎ জানান, নিজের গ্রামের কাছেই বনখতিপুর গ্রামের দেড়শো জন আদিবাসী বাচ্চাদের ভবিষ্যতটা একটু দৃঢ় করাই এই শো-এর মূল উদ্দেশ্য হলেও, পিছনে রয়েছে আরো দুটো মেজর কারণ! এক, তার বাবার লেখা গান ‘প্রেম ও ওয়েসিস’ এর ষাট বছর পূর্তি এবং নিজের মিউজিক কেরিয়ারের অ্যানিভারশারি! সব মিলিয়ে জমিয়ে চলছে তোড়জোড়! সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খোদ প্রেজেন্ট থেকে প্রোমোশান করছেন শিলাজিৎ! তার শো মানে তো কেবল গান নয়, পাগলাটে আনন্দের এক আশ্চর্য উপহার! আর এ বারেও বছর শেষে মাতিয়ে দিতে আসছে শিলা-দা! উন্মাদনা আরো ছড়াক! আর অনেক শুভকামনার সঙ্গে অপেক্ষা থাকুক শিলাজিৎকে আরো একবার স্টেজ কাঁপানো ফর্মে দেখার!

Gulgal.com is a venture of Ivia Digital Media Pvt Ltd and it is Bengal’s best online entertainment news portal.
Contact us: [email protected]




