বলিউডে নিজের প্রথম পদক্ষেপ বেশ জমিয়ে বসাচ্ছেন সৃজিত, তা বোঝালেন আজ!

বহু প্রতীক্ষার পর আজই সকালে প্রকাশ্যে এল বাংলার অন্যতম পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত বাংলা ছবি "রাজকাহিনী"র আদলে নির্মিত হিন্দি ছবি "বেগমজান"এর ফার্স্ট লুক পোস্টার।

বহু প্রতীক্ষার পর আজই সকালে প্রকাশ্যে এল বাংলার অন্যতম পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত বাংলা ছবি “রাজকাহিনী”র আদলে নির্মিত হিন্দি ছবি “বেগমজান”এর ফার্স্ট লুক পোস্টার।

পোস্টারটির একেবারে ওপরে লেখা “আমার শরীর, আমার বাড়ি, আমার দেশ, আমার নিয়ম”, এরকমই এক চরম ডায়ালগের সাথে তৎকালীন এক স্বদেশী পোশাক পরিহিতা, এলোকেশী চুলে, হুক্কার পাইপ হাতে এক ঝাঁঝালো এপিয়ারেন্সে সমহীমায় নিজের আসনে বসে আছেন বিদ্যা বালন।

পরাধীন ভারতের পটভূমিতে তৈরি এই ছবি। সেখানকারই এক দৃঢ়চেতা পতিতালয় প্রধানের ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালানকে। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, গহ্বর খান, রজত কাপুর, পল্লবী সারদা, ইলা অরুন, আশীষ বিদ্যার্থী এবং চাঙ্কি পান্ডে।

এটি সৃজিত মুখার্জী পরিচালিত প্রথম হিন্দি ছবি। বিশেষ ফিল্মস ও প্লে এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটির পরিচালনায় আছেন বলিউডের প্রিয় প্রযোজক মহেশ ভট্ট ও মুকেশ ভট্ট। “বেগমজান” ছবিটিতে সংগীত পরিচালনা করেছেন বলিউডের সুরের জাদুকর অনু মালিক এবং গান গুলি শোনা যাবে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, রাহাত-ফতে-আলী খান ও আশা ভোসলির মতো সুপার-ডুপার সিঙ্গারদের কণ্ঠে।

আজ ছবিটির পোস্টার রিলিজ হওয়ার সাথে সাথেই বলি-টলি সিনেপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গেছে ছবিটি দেখার চাঞ্চল্যতা। তবে তা দেখার জন্যে অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। আগামী এপ্রিল মাসের ১৪ তারিখে গোটা ভারতে মুক্তি পেতে চলেছে ছবিটি। বলিউড-টলিউডের আরো খবর জানতে পড়তে থাকুন GulGal.com ।