আবার এক নতুন শুরুর দিকে পা বাড়াতে এগিয়ে এলেন সোহম। “এসকে মুভিজ” এর প্রযোজনায় এক অবিশ্বাস্য থ্রিলারের বাস্তবতায় ধরা দিতে চলেছেন সোহম। ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের হাত ধরে গড়ে ওঠা থ্রিলারের দ্বিতীয় চমকটাও অত্যন্ত সাসপেন্সিভ। সোহম এর সাথেই প্রথমবারের জন্য স্ক্রিন শেয়ার করবেন নবাগত অভিনেতা ওম।
বেশ খানিকটা হলিউডি স্টাইলকেই আপন করে নেওয়া হবে এই ছবির প্রেক্ষাপটে। তথাকথিত ভাবেই ছবির বেশিরভাগ শ্যুটিংয়ের জন্য ইংল্যান্ডের সাহেবি জায়গা গুলিকেই পছন্দ করেছেন পরিচালক। অন্তপর্বে সবকিছু মিলিয়ে দেখলে পরিচালক জয়দীপ মুখার্জী এবং “এসকে মুভিজ” এর অন্তরালে আগামী পুজোতে একের মধ্যেই একাংশের স্বাদ পেতে চলেছেন বাংলা ছবির অনুরাগীরা।











