Durga Sohay - First Look

বইয়ের কাটাছেঁড়া গল্পের অবসান ঘটিয়ে মূলত বাস্তব জাগতিক ব্যোমকেশ কাহিনীর স্রষ্টা হিসেবেই অনেকেই চেনেন অরিন্দম শীল’কে। অভিনয় পর্বের পর তাঁর পরিচালকের ভূমিকাটাই বেশি ভালোবেসে ফেলেছেন দর্শক মহল। নিজের আধুনিক মানসিকতার বিকাশ ঘটিয়ে চলচ্চিত্রের দুনিয়ায় আরও এক পা বাড়িয়ে দিলেন তিনি। তাঁর পরিচালন দক্ষতার আদলে মুক্তির সাজে সেজে উঠেছে এক অনবদ্য বাংলা ছবি “দূর্গা সহায়”।

সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, ইন্দ্রাশিস রায়, কৌশিক সেন, ঋতব্রত মুখার্জি, অনির্বান ভট্টাচার্য এবং সম্পূর্ণা লাহিড়ীর অভিনয় প্রতিভার আদলে নিজের ভাষা খুজে পাওয়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে এই ছবি।

সপ্তমীর শুরু থেকে বিজয়ার অবসানের এক অনন্য স্বাদ তুলে দিতে এই ছবির জুড়ি মেলা ভার। ঠিক এরকমই কিছুর আভাস দিচ্ছে এই ছবির সম্প্রতি মুক্তি প্রাপ্ত ফার্স্ট লুক।

সবকিছু মিলিয়ে একটা কথা বলতেই হয়, আর মাত্র কয়েক দিনের অবসানে এই ছবির অনন্য কাহিনী’র নির্বিশেষে অবশ্যই বেড়ে উঠতে চলেছে আপনার বাংলা ছবির লুপ্তপ্রায় ক্ষিদে।