বেশ কিছুদিন ধরেই পরিচালক বিরসা দাশগুপ্তের আপকামিং বাংলা ছবি “ওয়ান” এর কাস্ট সিলেকশন, লুক টেস্ট, মুহরত, শুটিংয়ের কিছু এক্সক্লুসিভ ছবি থেকে শুরু করে আরো নানান একটিভিটির দেখা মিলছিলো টেলিভিশনের পর্দায়।এরইমধ্যে আজ সকাল ৯’টায় প্রকাশ্যে এলো সিনেমাটির এক চোখ ধাঁধানো ফার্স্ট লুক পোস্টার।
পোস্টারটির একপাশে টলি-বিউটি নুসরত জাহান , অন্য পাশে টলিউডের নতুন হিরো যশ দাসগুপ্ত আর এই দুইয়ের মাঝে খল-নায়কের ভূমিকায় স্বমহিমায় বসে আছেন টলি-ইন্ডাস্ট্রির অন্যতম মহারথী প্রসেনজিৎ চ্যাটার্জি।
২০১৬ সালে বিরসা দাশগুপ্তের ছবি “গ্যাংস্টার” এর পর ২০১৭’তে আবারও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে আরো একটি অপরাধমূলক থ্রিলার ছবি “ওয়ান” এর উপস্থাপনা করতে চলেছেন পরিচালক। সিনেমাটিতে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান’কে দেখা যাবে এক নিয়ন্ত্রিত আই.পি.এস. অফিসারের ভূমিকায় যাদের মূল লক্ষই হলো পারিপার্শিক সমাজের দুর্নীতির অবসান করা। আবার অন্যদিকে নেগেটিভ চরিত্রে এক অমানবিক ভিলেন আদিত্য সেনের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চাটার্জীকে।
প্রসেনজিৎ চ্যাটার্জীর সহধর্মিনীর ভূমিকায় দেখা যাবে দক্ষিণভারতীয় সুন্দরী নায়িকা রাশেল হোয়াইট’কে। সবমিলিয়ে সিনেমাটি নিয়ে পরিচালক, প্রযোজক সহ টলি- ইন্ডাস্ট্রির দর্শকমহল ভীষণভাবে উচ্ছসিত। আগামী ১৪’ই এপ্রিল সিনেমাটি আস্তে চলেছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে।সিনেমাটির সম্পর্কে আরো তথ্য জানতে অবশ্যই নজর রাখুন GulGal.com-এ।











