৮ তারিখ রিলিজ করছে ‘দুর্গা সহায়’র পোস্টার! কেন ঐ দিন জানলে,গর্ব হবে আপনার!

যেহেতু অরিন্দমের এই 'দুর্গা সহায়' সম্পূর্ন রূপে ওমেন এম্পাওয়ার্মেন্ট এর ওপরে তাই জন্যই নির্মাতারা সমগ্র নারী জাতির প্রতি সন্মান জানিয়ে আগামী ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন এই সিনেমার ফার্স্ট লুক রিলিজ করবেন।

হার্ডকোর গোয়েন্দা গল্প ‘শবর’, ‘ঈগলের চোখ’, ‘ব্যোমকেশ’ এর পর এবার একটু অন্য ঘরানার সিনেমা ‘দুর্গা সহায়’ এর মাধ্যমে পরিচালক অরিন্দম শীল এই বছরের সূচনা করতে চলেছেন। এই ছবির মাধ্যমে অরিন্দম শীল নিজেকে মুলত পরিচলক হিসেবে ভেঙে থ্রীলারের বাইরে বেরিয়ে নতুন স্বাদের এক বনেদি বাড়ির অন্দরমহলের গল্প নিয়ে সিনেমা তৈরি করে সমালোচকদের একটা যোগ্য জবাব দেবেন বলে আশা করা যায়। নারী ক্ষমতায়ন হল তাঁর এই সিনেমার গল্পের বুনিয়াদ।

গত কয়েক বছর ধরে থ্রিলার আর পারিবারিক গল্প বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক খানি সাপোর্ট দিয়েছে। তার জ্বলজ্যান্ত উদাহরণ স্বরূপ আমরা ‘বেলাশেষে’, ‘ব্যোমকেশ সিরিজ’, ‘শবর সিরিজ’, ‘অলিক সুখ’, ‘ফেলুদা সিরিজ’, ‘ঈগলের চোখ’, ‘প্রাক্তন’ সহ বেস কিছু সিনেমার নাম মনে পড়ছে। আর হিট সিনেমার ডিরেক্টরদের মধ্যে অরিন্দম শীল হলেন একজন অন্যতম। তাই জন্যই তো একজন ডিরেক্টর হিসেবে তিনি এখন একটা ব্র্যান্ড হয়ে গিযেছেন।

যেহেতু অরিন্দমের এই ‘দুর্গা সহায়’ সম্পূর্ন রূপে ওমেন এম্পাওয়ার্মেন্ট এর ওপরে তাই জন্যই নির্মাতারা সমগ্র নারী জাতির প্রতি সন্মান জানিয়ে আগামী ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন এই সিনেমার ফার্স্ট লুক রিলিজ করবেন।

ছবিতে অভিনয়ে আছেন ইন্দ্রাশিস রায়, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, জয়দীপ কুণ্ডু, কৌশিক সেন, অনির্বাণ ভট্টাচার্য, ঋতব্রত মুখার্জি, সুমন্ত মুখার্জি, দেবযানী চ্যাটার্জি, সম্পূর্ণা লাহিড়ী সহ অন্যান্য অভিনয় শিল্পীরা।