বহু প্রতিক্ষিত সুপার থার্টির ট্রেলার রিলিজ হল আজ। যথারীতি ভাইরালও সাথে সাথে। গত দুইবছর ধরে হৃত্বিকের ভক্তরা দিন গুনছিলেন Super 30 জন্য। বহুদিন আগে রিলিজ হয়েছিল কাবিল। তারপর থেকেই সুপার থার্টি নিয়ে পড়েছিলেন তিনি। ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছিল কাহিনীটি আনন্দকুমারের জীবনী নিয়ে। ট্রেলার কতটা আশা মেটাতে পারলো ভক্তদের?
ট্রেলার শুরুতেই বলা হয় ভারত থার্ডওয়ার্ল্ড কান্ট্রি হলেও ভারত থেকেই গুগল থেকে মাস্টারকার্ড, সমস্ত বড় বড় জায়গা দখল করে আছি আমরাই। আনন্দকুমার কোচিং এর বড় শিক্ষক। কিন্তু পয়সা ইনকামের দিকে না তাকিয়ে সে কোচিং সেন্টার থেকে বেরিয়ে আসে। নিজেই গরীব ছেলেদের কোচিং করাতে থাকে। তাদের উৎসাহ দিতে থাকে। শেষে ডায়লগ “রাজা কা বেটা আব রাজা নেহি বানেগা, রাজ ওহি বনেগা যো হাগদার হোগা।” ডায়লগ, সিনেমাটোগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে জমজমাট ট্রেলার। হৃত্বিকের লুকও অন্যরকম৷ অভিনয়ে আছেন পঙ্কজ ত্রিপাঠী, অমিত সাধ, নন্দিশ সিং৷ পরিচালক ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত ও বিতর্কিত বিকাশ বহেল। Super 30 সিনেমা রিলিজ হবে ১২ই জুলাই।


