অলিতে গলিতে বন্দুক হাতে তাপসী ! এই খবরই এখন শিরোনামে

নিত্য নতুন চরিত্রের মধ্যে দিয়ে বেস কিছু দিন যাবত বলিউড কুইন তাপসী পান্নু তার ভক্তদের হৃদয় জয় করে চলেছেন। সম্প্রতি মুক্তি প্রাপ্ত রেড চিলিস এন্টারটেইনমেন্ট এর থ্রিলার ঘরানার ছবি ‘বদলা’য় বিগ-বির বিপরীতে তার অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। সোশাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করে নিজের পরবর্তি সিনেমা নিয়ে তাপসী তার ভক্তদের একটা নতুন খবর দিলেন। নামজাদা পরিচালক অনুরাগ কাশ্যপের আপকামিং সিনেমা ‘সান্ড কি আঁখ’-এ অভিনয় করছেন তিনি!Tapsee Pannu new Film SaandKiAankh
এই সিনেমায় আরেক বলি হিরোইন ভূমি পেডনেকরও রয়েছেন। উত্তরপ্রদেশের দুই নারী বন্দুকবাজ এর জীবন কাহিনীর নেপথ্য নির্মিত হচ্ছে অনুরাগের ‘সান্ড কি আঁখ’। ছবিতে তাপসী এবং ভূমিকে এই দুই বন্দুকবাজের চরিত্রে দেখা যাবে। চরিত্র অনুযায়ী সিনেমা দৃশ্য সম্পর্কিত তাদের সারল্য ও দাপটের যেসব ছবি তাপসী শেয়ার করছেন তা থেকে খুব স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই ছবিটা বক্স অফিসে ঝড় তুলতে পারে। বাকিটা তো সময় বলবে।