গানটা পুরনো হলেও প্রেমের আন্দাজটা কিন্তু একেবারে নতুন !

আজই প্রকাশ্যে আসা আরো একটি রোমান্টিক গান ” দিল ক্যায়া করে যব কিসিকো কিসিসে প্যায়ার হো যায়ে” ।

শত প্রতিবন্ধকতার অন্তরালেও যে ভালোবাসা কখনো থেমে থাকেনা তা আবারও বোঝালো ‘কাবিল’ সিনেমার আজই প্রকাশ্যে আসা আরো একটি রোমান্টিক গান ” দিল ক্যায়া করে যব কিসিকো কিসিসে প্যায়ার হো যায়ে” ।অন্ধ ভালোবাসার গল্পটা আশা করি সকলেরই জানা , তবে যারা জানেন না তাদেরকেই বোঝানোর চেষ্টা করছেন বলিউডের অন্যতম উদ্ভাবনী প্রযোজক রাকেশ রোশন এবং পরিচালক সঞ্জয় গুপ্তা পরিচালিত রিভেঞ্জ ফিল্ম – ‘কাবিল’ এর মাধ্যমে যেখানে কিছু সুন্দর সুন্দর গান দিয়েছেন মিউজিক ডিরেক্টর রাজেশ রোশন । যদিও গানটি “জুলি” সিনেমার একটি পুরোনো গানের পূনরাবৃতি তবে তা একেবারেই নতুন চমকে উপস্থাপনা করেছেন এই সিনেমায়। এই সিনেমাটির গল্পের মুখ্য চরিত্রে আছে বলিউডের হার্টথ্রব হ্রত্বিক রোশন সাথে মিষ্টি নায়িকা ইয়ামি গৌতম, যাদের দৃষ্টি প্রতিবন্ধীকতা থাকলেও অন্ত নেই তাদের একসাথে দেখা অপরিসীম ভালোবাসার স্বপ্নের। আর তারই এক নজির স্বরূপ এই গান যা জুবিন নটিয়ালের অপূর্ব কণ্ঠে হয়ে উঠেছে আরও অনেক বেশী আকর্ষণীয়। দেখেনিন এখুনি গানটি।