এ আর রহমানের ৫০ তম জন্মদিনে আপনাকে শুনতেই হবে এই গানগুলো!

আজকে নিজের জীবনের ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি এ আর রহমান! নিজের সুরের ছোঁয়ায় শুধু ভারত নয় গোটা বিশ্বকে করেছেন মুগ্ধ।

আজকে নিজের জীবনের ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি এ আর রহমান! নিজের সুরের ছোঁয়ায় শুধু ভারত নয় গোটা বিশ্বকে করেছেন মুগ্ধ। এখনো সেই সুরের জাদু ছড়িয়ে যাচ্ছেন তাঁর সব কাজেই এবং তা অনুসরন করে প্রত্যেকদিন উঠে আসছে নতুন প্রতিভারা। নিজে অবশ্য খুব কম কথা বলেন কিন্তু সুরের ব্যাপারে করেন না কোন কার্পন্য, প্রত্যেকটা গান যেন এক একটা মাস্টারপিস! এইরকম সেরা ৫০ খানা গান নিয়ে এক বাঙালী সাজিয়ে নিয়েছেন তাঁর শ্রদ্ধার্ঘের ডালি, তিনি সায়নী পালিত। ইতিমধ্যেই “প্রলয়”,”চিরদিনই তুমি যে আমার ২” সহ বলিউডে “কাট্টি বাট্টি”তে করে ফেলেছেন প্লে-ব্যাক…দীর্ঘ ৬ মাসের পরিশ্রমে একরকম অসাধ্য সাধন করে এক ছাদের তলায় এনেছেন তাঁর গুরু রহমানের ৫০টি হিট গান। অ্যালবামের নামও রেখেছেন তাই “রিলিভিং রহমান”। রহমানের এই বিশেষ দিনে এই সুন্দর অ্যালবাম আপনাদের ভালো লাগতে বাধ্য কারন এই কঠিন কম্পোজিশনগুলোকে এক সুরে বাঁধা সহজ নয়! আপনাদের জন্য থাকলো এই এক্সক্লুসিভ ভিডিও এবং অবশ্যই আমরা জানাই স্যার রহমানকে তাঁর ৫০তম জন্মদিনের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা!

SHARE