নব্বই এর দশকে আমরা অক্ষয়কুমারকে দেখেছি ম্যায় খিলাড়ি তু আনাড়ি, মোহরার মত সিনেমায় পুলিশের চরিত্রে। এই দশকে তাঁকে পুলিশের চরিত্রে শেষ দেখা গেছে রাউডি রাঠোরে। আবার তিনি আসছেন পুলিশের চরিত্রে। সাথে রোহিত শেঠঠি। বোঝাই যাচ্ছে জমজমাট মশলাদার সিনেমা আসছে। সিনেমার নাম ‘সুর্যবংশী‘। তবে ভক্তদের দেরি করতে হবে অনেকটা। ২০২০ সালে ঈদে আসছে সিনেমাটি। ইতিমধ্যে শুরু হয়েছে আরেক জল্পনা। প্রতিবছর ঈদে রিলিজ হয় সলমান খানের সিনেমা। এবার ভাইজানের সাথে ক্লাশ হওয়ার সমূহ সম্ভবনা। যাইহোক, প্রডিউসার হলেন করন জোহর। গতকাল অক্ষয়কুমার করলেন এর দুর্দান্ত পোস্টার রিলিজ। অক্ষয় ফ্যানেরাও বহুদিন পর মশালা সিনেমায় দেখতে পাবেন তার দিন গুনছেন।

Gulgal.com is a venture of Ivia Digital Media Pvt Ltd and it is Bengal’s best online entertainment news portal.
Contact us: [email protected]
