‘পরিণীতা’। নাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ নয়। এ এক নতুন প্রেম বিচ্ছেদ তারপর কি হয় কি হয়ের নতুন গল্প। পরিণীতা দিয়েই শুভশ্রী গাঙ্গুলীর কামব্যাক বড়পর্দায়। ছবির পরিচালক স্বামী রূপে রাজ চক্রবর্তী খোদ। ‘চ্যালেঞ্জ’ -এর রাজ শুভশ্রী র নতুন এক চ্যালেঞ্জ। এ ছবি ট্রেলার রিলিজ হতেই সাড়া পড়ে গেছে। এক স্কুল পড়ুয়া ছাত্রীর রোলে ইমেজ বদলে শুভশ্রী। প্রথমে অনেকেই ভেবেছিলেন বেমানান নয় তো! কিন্তু সব জল্পনা ধূলিসাৎ করে সকলকে চমকে দিয়েছেন শুভশ্রী। ছবির আরো বড় চমক আর্ট ফিল্মের এক নম্বর নায়ক ঋত্বিক চক্রবর্তী শুভশ্রীর বিপরীতে নায়ক রূপে রাজের ছবিতে। শুভশ্রী-ঋত্বিক জুটি দেখতে উন্মাদনা এখন তুঙ্গে।রাজ মাঝে ট্রল, কপিমাস্টার, জেরক্স মেশিন ইত্যাদি তকমায় সমালোচিত হলেও নতুন চমকে রাজ করলেন প্রত্যাবর্তন। এ ছবির রাজের জন্য আইকনিক ছবি হতে চলেছে।রাজ ফিরলেন স্বমহিমায়।কারন ছবির গল্প।
এক কিশোরীর যুবতী হবার বাঁক বদলের গল্প। পাড়ার বাবাইদা যার প্রথম প্রেম। বাবাইদাকে নিয়েই যে স্বপ্ন দেখে। বন্ধু প্রেমিক স্বামী সবই বাবাইদা। কিন্তু বাবাইদা কি মেয়েটিকে বলতে পারল তার ভালোবাসার কথা।বিনা মেঘে বজ্রপাত। বাবাইদার সুইসাইড। ভেঙে দিল সব স্বপ্ন প্রেম। কি করে ঘুরে দাঁড়াবে মেয়েটি?এরমধ্যে নতুন চমক নিয়ে আসছে আরেকটি চরিত্র মেয়েটির জীবনে যে চরিত্রে নতুন ভাবে আদ্রিত রায়। বাবাইদার মাখানো যে দোলের আবীরে লক্ষ্মীর কৌটোর সিঁদুর মিশিয়েছিল মেয়েটা সেই ভালোবাসা কি সম্পূর্নতা পেল?
এছাড়াও ছবিতে আছেন গৌরব চক্রবর্তী,লাবনী সরকার,তুলিকা বসু,বিশ্বজিৎ চক্রবর্তী।নিজের প্রোডাকশনে প্রথম ছবি পরিচালনা করছেন রাজ। ‘পরিণীতার গল্পটি পেয়েছিলেন ফেসবুকে । ফেসবুকে অনেকেই গল্প লেখেন। সে রকম একটি গল্প ভাল লেগে যায় তাঁর। ছবির গল্প প্রিয়াঙ্কা পোদ্দার ও অর্ণব ভৌমিক এর। চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্ত। ছবি ট্রেলার দেখুন। এক অন্য রকমের গল্প বলবে ‘পরিণীতা’। অগস্টেই মুক্তি পাবে ছবিটি।
Written By - শুভদীপ বন্দ্যোপাধ্যায়



