পুজোর আগেই পুজোর আমেজ। দুর্গাপুজোয় অভিনেতা দেব। মা দুর্গার সামনে দাঁড়িয়ে দেব, পুজোর ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন দেব নিজেই। তবে এটা কোনো পুজো প্রোমোশান নয়। ছবির শ্যুটিং। আর সেখানেই চমক। চলছে ‘সাঁঝবাতি’ ছবির শ্যুটিং। সেই ছবির শ্যুটিংয়েই দুর্গাপুজোর একটি দৃশ্যে ব্যস্ত দেব।সঙ্গে রয়েছেন নায়িকা পাওলি দাম। দেব ও পাওলি জুটি এই প্রথম। পাওলিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ছবির শ্যুটিং মুহূর্ত। কখনও পুজোর অঞ্জলি থেকে বিসর্জন কখনও শ্যুটের ফাঁকে ফুচকা খাওয়া। তবে পুজোর পরে আসছে এই পুজোর ছবি। বড়দিনে আসছে ‘সাঁঝবাতি’। অন্যরকম এক মোড় ঘোরানো গল্প।
অতনু রায়চৌধুরী খুলেছেন তাঁর আলাদা প্রযোজনা সংস্থা । অতনু রায়চৌধুরীর এই নতুন প্রযোজনা সংস্থাটির নাম বেঙ্গল টকিজ। এতদিন শিবপ্রসাদ–নন্দিতা জুটির সঙ্গেই ‘বেলা শেষে’ থেকে ‘পোস্ত’ করে হিটের পর সুপারহিট দিয়েছেন তিনি। এবারও আরো দুই জুটির সঙ্গে ত্রয়ী অতনু। এবার টেলিভিশনের হিট পরিচালকদ্বয় লীনা গঙ্গোপাধ্যায় আর শৈবাল বন্দ্যোপাধ্যায়।‘মাটি’ ছবি করেই ইতিমধ্যে যারা দর্শক মন জয় করে নিয়েছেন। ‘মাটি’ ছবিটি প্রশংসিত। টিভি প্রিমিয়ারে কলকাতা জেলা সহ বাংলাদেশ সবার ভালো লেগেছে। মাটি-র নায়িকা পাওলি দাম এই নতুন ছবিতে রয়েছেন দেবের বিপরীতে নায়িকা রূপে। যা আরো চমক। সোহিনী সেনগুপ্ত ছবিতে যোগ হয়েছেন অর্পিতা পাল চট্টোপাধ্যায়ের পরিবর্তে।
দ্বিতীয় ছবিতেই দেব কেন? বক্স অফিস ধরতে? পরিচালকদ্বয় বলছেন ‘দেব এই চরিত্রতে একদম ফিট তাই’। তাঁদের এই দ্বিতীয় ছবির নাম হবে ‘সাঁঝবাতি’। এবং প্রযোজক অতনু রায়চৌধুরী জানাচ্ছেন বরাবরের মতোই তাঁর ৯ নম্বর ছবিটিও হবে একটি ফ্যামিলি ড্রামা। ছবিতে সুরারোপ করছেন অনুপম রায়।‘সাঁঝবাতি’ র সবচেয়ে বড় চমক সৌমিত্র চট্টোপাধ্যায় ও দেব রয়েছেন এক ছবিতে। এই প্রথম লিভিং লেজেন্ড সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করছেন দেব। চলছে একসঙ্গে শ্যুটিং।ছবিতে দেব পাওলি ধরা দেবেন সাধারন ছেলেমেয়ে ঘরোয়া চরিত্রে।পারিবারিক গল্প বলতে লীনা দেবীর জুড়ি মেলা ভার। মাটি ছবিটি প্রশংসিত হয়েছিল এবার ‘সাঁঝবাতি’ আরো বড় বড়দিনের উপহার আনতে চলেছে।দেবের প্রশংসায় উচ্ছ্বসিত প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ‘‘মানুষ হিসেবে ওর ব্যবহার সুন্দর, উষ্ণ, সৌজন্যমূলক।’’ দেবের ছবি দেখেছেন কখনও? এই প্রশ্নে সৌমিত্র চ্যাটার্জ্জী বললেন ‘‘গোটা ছবি দেখার অবসর হয়নি। স্নিপেট দেখেছি। দেবের চেহারা আমার পছন্দের। ওর নাচটাও দেখেছি।”
Written By - শুভদীপ বন্দ্যোপাধ্যায়


