“পোস্ত”বড়াটা একবার চেঁখে দেখবেন নাকি?

২০১৭ তো পড়ে গেলো আর অপেক্ষা কয়েকমাসের তারপর না হয় চেটেপুটে খাবেন “শিবপ্রসাদ-নন্দিতা” জুটির হাতে তৈরি “পোস্ত”!

শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়‘র সিনেমা মানেই একদম নিখাদ বাঙালীয়ানার সাথে আমাদের জীবনের খুঁটিনাটি ঘটনার একদম ডিপ ফ্রাই করা গল্প! এবারে ওনাদের বিষয়বস্তু “পোস্ত”, অনেকে অবশ্য বলা শুরু করে দিয়েছে, যখন সবুজ কলাপাতায় সাদা পোস্ত’র ঢেলার উপর সবুজ কাঁচালঙ্কা পড়েছে বাঙালী ওখানেই কাবু, তো সিনেমার হিট আটকায় কে? এনাদের ট্র্যাক রেকর্ডও একই ইঙ্গিত দেয়! সিনেমার নাম যখন “পোস্ত”, মেনুতে থাকবে না তা তো হয় না আবার সৌমিত্র চট্টোপাধ্যায়লিলি চক্রবর্তী‘র কাছে চেয়ে নিচ্ছেন পোস্ত! যদিও এটা পরিষ্কার এরকম একটা উপাদেয় জিনিস খাওয়াতে গেলে চাপটাও সেই ভাবে পড়ে, পরিচালকদ্বয়ের ব্যস্ততা ও নায়ককে শট বোঝানো দেখেই বোঝা যাচ্ছে!

প্রয়োজনে যীশু সেনগুপ্ত নিজের অভিজ্ঞতা বাড়িয়ে নিচ্ছেন সৌমিত্রবাবুর সঙ্গে শলাপরামর্শ করে। এই সিনেমায় আমরা মিমিকে পেতে চলেছি যীশু’র বিপরীতে। যেহেতু এই পরিচালকজুটির সাথে প্রথম কাজ মিমি’র তাই কোনভাবেই সুযোগ ছাড়ছেন না নিজের সেরা পারফর্মেন্স দেওয়ার। কিছুদিন আগেই বোলপুরে হয়ে গেলো শুটিং সেখানেরই একদম এক্সক্লুসিভ কিছু অংশ রইল আপনাদের জন্য, ২০১৭ তো পড়ে গেলো আর অপেক্ষা কয়েকমাসের তারপর না হয় চেটেপুটে খাবেন “শিবপ্রসাদ-নন্দিতা” জুটির হাতে তৈরি “পোস্ত”!