আমরা সবাই জানি যে সুপারস্টার অক্ষয় কুমার তার জলি এল এল বি 2 এর মাধ্যমে এবছরটা শুরু করতে চলেছেন। ইতি মধ্যেই সিনেমার দুরন্ত ট্রেলার ও মন মাতানো হোলি স্পেশাল গান “গো পাগল” দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এবারে সামনে এল সিনেমার রোমান্টিক গান “বাওরা মন”। কাকতালীয়ভাবে এই গান নায়কের খুব পছন্দের একটা গান, আর হলপ করে বলতে পারি এটা শুনলে আপনিও একমত হবেন। প্রায় গোটা গান জুড়ে বা’হাতে চোট নিয়ে অক্ষয় কুমার – হুমা কোরেশির সাথে ফুল অন রোমান্স করে গেছেন। সিনেমায় হুমা কোরেশি ব্যরিস্টার অক্ষয় কুমারের স্ত্রী-র ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমায় স্বামী হিসেবে অক্ষয় তার স্ত্রীর প্রতি যেরকম ভালবাসা দেখিয়েছেন সেটা এক কথায় অতুনলীয়।
সুমধুর এই গানটা লিখেছেন “জুনায়েদ ওয়াসি” এবং কম্পোজ করেছেন চিরন্তন ভাট। আর গানটি গেয়েছেন জুবীন নৌটিয়াল ও নিতী মোহন।










